চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির সঙ্গে ‘যুদ্ধে’ জড়াবেন না বার্সা সভাপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি মাঠে অবস্থান করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লাব অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর কোনো ইচ্ছে নেই জোসেপ মারিয়া বার্তেমেউয়ের। গত মাসে বার্সা ছাড়ার ইচ্ছার ঘোষণা দিয়েছিলেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড, সেটা ভুলে সবাইকে সামনে চলার আহ্বান জানিয়েছেন বার্সেলোনা সভাপতি।

গত আগস্টের শেষ নাগাদ বার্সা ছাড়তে চাওয়ার ঘোষণা দিয়েছিলেন মেসি। পরে বাই আউট ক্লজ নিয়ে দুপক্ষের রশি টানাটানির শেষে অন্তত আরেকটা মৌসুম ন্যু ক্যাম্পে থেকে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান আর্জেন্টাইন ফরোয়ার্ড। গোল ডটকমকে সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, ক্লজ নিয়ে প্রিয় ক্লাবকে আদালতে তুলতে চান না বলেই থেকে যাচ্ছেন। ক্লাব প্রেসিডেন্টকে যে সহ্য হচ্ছে না সেটা জানাতেও তখন ভুল করেননি মেসি।

জবাবে টিভি-থ্রিকে বার্তেমেউ বলেছেন, ‘ক্লাব প্রেসিডেন্ট হিসেবে আমি কিছুতেই মেসির সঙ্গে দ্বন্দ্বে জড়াবো না। মেসি আমাদের অধিনায়ক, আমাদের নেতা। এই বিষয়টা এখন তুলে রাখা উচিৎ, মেসি যাই বলুক না কেনো!’

‘আমি কিছুতেই বিশ্বের সেরা খেলোয়াড়টিকে চলে যেতে দিতাম না। দলে তার প্রয়োজন আছে, সে সাফল্যের নিশ্চয়তা দেয়। এসব বিষয় ঘরে আলোচনা করতে হবে। তার দলের এবং খেলোয়াড়দের সমর্থন করা উচিৎ।’

‘মেসি যে শেষপর্যন্ত থেকে গেছে, সেজন্য তাকে আমাদের অভিবাদন দেয়া উচিৎ। সে নতুন কোচ কোম্যানের সঙ্গে কাজ করতে আগ্রহী। সে বার্সার হয়ে খেলছে, এটাই গুরুত্বপূর্ণ। আমরা চাই সে এখান থেকেই অবসর নেবে।’

মেসি না হয় বার্সায় থেকে গেলেন, বার্তেমেউয়ের কী হবে? তাকে অনাস্থা ভোটের মাধ্যমে সরানোর জন্য এরইমধ্যে ২০ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করে ফেলেছে ক্লাব সমর্থকরা। এসব স্বাক্ষর বৈধতা পেলে অনাস্থা ভোটে পড়বেন বার্তেমেউ, তাতে তার বিপক্ষে দুই-তৃতীয়াংশ ভোট পড়লে আগামী মার্চের নির্বাচনের আগেই ক্ষমতা ছাড়তে হবে।

যা কিছু হোক নির্ধারিত সময়ের আগে কিছুতেই গদি ছাড়বেন না বলে জানিয়েছেন কাতালান এ ব্যবসায়ী, ‘অন্তত এখন কেউ ক্ষমতা ছাড়ার কথা চিন্তা করছে না। ক্লাব কিছুতেই থামবে না। অনেকেই হয়তো স্বাক্ষরের পরিমাণ দেখে চমকে গেছে। কিন্তু আমরা গণতন্ত্র আর ক্লাবের আইনকে শ্রদ্ধা জানাই।’

Tags: কোম্যানবার্সাবার্সেলোনামেসিরোনাল্ড কোম্যানলা লিগালিড স্পোর্টস
Previous Post

করোনা: ভেষজ ওষুধের পরীক্ষায় ডব্লিওএইচও’র অনুমোদন

Next Post

বরখাস্ত জেলার সোহেল রানার জামিন

Next Post
জেলার সোহেল রানা জামিনে মুক্তি, পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বরখাস্ত জেলার সোহেল রানার জামিন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হলি ফ্যামিলিতে শুরু স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT