চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরখাস্ত জেলার সোহেল রানার জামিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:37 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, আদালত
A A
জেলার সোহেল রানা জামিনে মুক্তি, পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম কারাগার থেকে বরখাস্ত কারা তত্ত্বাবধায়ক (জেলার) সোহেল রানা বিশ্বাসকে অর্থ পাচার মামলায় ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই জামিন আদেশ দেন।

সোহেল রানার জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নাহিদ সুলতানা যুথী ও শাকিলা রওশন। জামিনের বিরোধীতা করেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। আর শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা।

জামিন আদেশের পর দুদকের আইনজীবী খুরশিদ আলম খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এই জামিন আদেশের বিরুদ্ধে আমরা আপিল করবো।’

গত ১৬ জুন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ পাসপোর্ট জমা দেওয়ার শর্তে সোহেল রানাকে জামিন দিয়েছিলেন।

পরে সেই জামিন আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। পরবর্তীতে এই মামলায় অভিযোগপত্র দাখিল করে দুদক।

এরপর ঢাকার বিচারিক আদালতে সোহেল রানা আবার জামিন আবেদন করলে সে আবেদন নামঞ্জুর করা হয়।

নামঞ্জুর আদেশের বিরুদ্ধে আবার হাইকোর্টে জামিন আবেদন করেন সোহেল রানা। সে আবেদনের শুনানি নিয়েই হাইকোর্ট আজ তাকে ৬ মাসের জামিন দেন।

২০১৮ সালের ২৭ অক্টোবর রেলওয়ে পুলিশ বিপুল পরিমাণ টাকা ও মাদকসহ সোহেল রানাকে গ্রেপ্তার করে। এর আগে পুলিশ তাকে রেলওয়ে থানায় নিয়ে ব্যাগ তল্লাশি করে ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, আড়াই কোটি টাকার তিনটি ব্যাংক এফডিআর, এক কোটি ৩০ লাখ টাকার তিনটি ব্যাংক চেক, পাঁচটি চেক বই ও ১২ বোতল ফেনসিডিল পায়।

পরে সোহেলের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় অর্থপাচার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করে রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আশরাফ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল জানায়, তল্লাশি করে পাওয়া ৪৪ লাখ ৪৩ হাজার টাকার মধ্যে পাঁচ লাখ টাকা তার নিজের। বাকি টাকা অন্যদের।

গত বছরের ওই ঘটনার আগে সোহেল বিশ্বাস কারাগারে মাদক ব্যবসাসহ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একবার বরখাস্ত হন। এছাড়া ২০১০ সালে কর্তব্যে অবহেলা ও ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ অমান্য করার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। এসময় তার চাকরিও চলে যায়।

পরে বিভাগীয় আপিল করে তিনি চাকরি ফিরে পান। তবে টাকা ও মাদকসহ গত বছর গ্রেপ্তারের পর সোহেল রানাকে কারাগারে যেতে হয়।

এরপর নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হলে গত ৫ জানুয়ারি হাইকোর্টে জামিন আবেদন করেন সোহেল রানা। গত ৯ জানুয়ারি হাইকোর্ট তার জামিন প্রশ্নে চার সপ্তাহের রুল জারি করেন।

তবে তার আইনজীবী শুনানি শেষে মামলাটি আর চালাবেন না মর্মে আদালতকে জানালে (নন প্রসিকিউশন) আদালত রুল খারিজ করে আদেশ দেন। যার ফলে সোহেল রানাকে কারাগারেই থাকতে হয়।

Tags: জেলারসোহেল রানা
Previous Post

মেসির সঙ্গে ‘যুদ্ধে’ জড়াবেন না বার্সা সভাপতি

Next Post

হলি ফ্যামিলিতে শুরু স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হলি ফ্যামিলিতে শুরু স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম

নিরাপত্তা বাহিনীর সদস্যরা আদালত চত্বরে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাহেদের অস্ত্র মামলার রায় ২৮ সেপ্টেম্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT