চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসাতেই মনোযোগ সুজানার!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:36 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A
সুজনার জন্মদিনে বন্ধুদের সাথে আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিডিয়ায় ব্যস্ততা কমিয়ে বছর তিনেক আগেই ‘সুজানাস ক্লোজেট’ নামে ফ্যাশন হাউজ তৈরি করেছিলেন সুজানা জাফর। সময়ের সঙ্গে নারীদের রুচিকে প্রাধান্য দিয়ে সাজানো এ ফ্যাশন হাউজটি নিয়ে এবার আরো বেশি মনোযোগী এক সময়কার ব্যস্ত এই মডেল ও অভিনেত্রী।

মঙ্গলবার বিকেলে তারার মেলায় ‘সুজানাস ক্লোজেট’-এর নতুন শো রুমের যাত্রা শুরু হয়।

রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কের ৯৯ নাম্বার বাড়ির প্রিজম টাউয়ারের প্রথম ফ্লোরে কেক কেটে সুজানা তার পোশাকের নতুন এ শো রুম চালু করেন। এসময় উপস্থিত ছিলেন জনপ্রিয় উপস্থাপিকা শারমিন লাকী, চিত্রনায়িকা নিপুণ, অভিনেত্রী সাবিলা নূর, মডেল রিবাসহ অনেকেই।

তিন নারী ফ্যাশন শোতে পোশাক পরিধান করে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ ‘সুজানাস ক্লোজেট’-এ পাওয়া যাবে নারীদের এক্সক্লুসিভ সব ফ্যাশন পণ্য। দুবাইয়ের গাউন, দিল্লী, পাকিস্তানের বিভিন্ন ফ্যাশনেবল পোশাকও রয়েছে। এছাড়া দেশের বাইরে থেকে উপকরণ এনে সুজানার নিজের ডিজাইনের কিছু পোশাক রয়েছে।

করোনার মধ্যে মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন সুজানা। মিডিয়াতে আর কাজ না করলেও তিনি ব্যবসায় আগের চেয়ে বেশি মনোযোগ দেবেন চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন একটি সাক্ষাৎকারে।

নতুন করে ব্যবসায় মনোযোগ প্রসঙ্গে সুজানা বলেন, করোনার জন্য ব্যবসা কয়েকমাস বন্ধ ছিল। এমনকি দুই ঈদের এক্সিবিশনও হয়নি। সবকিছু কাটিয়ে আবার নতুন শো রুমে আবার ব্যবসা শুরু করছি। সবার শুভকামনা চাইছি। মানুষ দেশের বাইরে থেকে যেসব পোশাক কিনে আনে, সেগুলো পাবে আমার শো রুমে। প্রত্যেকটা পোশাকই আরামদায়ক।

করোনার মধ্যে শো রুমে না এসেও সহজেই অনলাইন অর্ডারের মাধ্যমে এখানকার পোশাক সংগ্রহ করা যাবে বলে জানালেন সুজানা। তিনি বলেন, ‘সুজানাস ক্লোজেট’ থেকে সাশ্রয়ী মূল্যে ক্রেতারা পোশাক কিনতে পারবেন। এখানে মধ্য ও উচ্চবিত্তদের সামর্থ্যের মধ্যে পোশাক পাওয়া যাবে। সেখানে থেকে পোশাক পছন্দ করে সারাদেশে পার্সেলের সুবিধা থাকছে।

একজন মহিলা দোকানে পোশাক দেখছেন, বস্ত্রের রঙ ও ডিজাইন লক্ষ্য করে. Channel i News - চ্যানেল আই নিউজ উপস্থাপিকা শারমিন লাকী বলেন, বরাবরই সুজানা তার ব্যবসায় এক্সক্লুসিভ সব কালেকশন রাখে। আমি নিজেও তার কাছ থেকে শাড়ী, কুর্তিজ নিয়ে ব্যবহার করি। সময়ের সঙ্গে নারীদের রুচিকে প্রাধান্য দিয়ে সাজানো সুজানার ব্যবসার জন্য শুভকামনা।

সাবিলা নূর বলেন, সুজানা আপুর ব্যবসায়ী হওয়ার ব্যাপার খুবই ইতিবাচক। এই ব্যবসা নিয়ে তার যে স্বপ্ন রয়েছে তা বাস্তবায়ক হোক। শো রুমে এসে বিভিন্ন দেশের পোশাকের কালেকশন দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। তার ব্যবসায়িক সাফল্য কামনা করি।

Tags: অভিনয়অভিনেত্রীনিপুণব্যবসামডেলমিডিয়ালিড বিনোদনসাবিলা নূরসুজানা
Previous Post

জুভেন্টাসের সঙ্গে চুক্তির খুব কাছে সুয়ারেজ

Next Post

৩০ বছরের মধ্যে প্রথম অর্থনৈতিক মন্দার কবলে অস্ট্রেলিয়া

Next Post
সিডনি অপেরা হাউস ও হারবার ব্রিজের পেছনে সাইকেল চালাচ্ছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০ বছরের মধ্যে প্রথম অর্থনৈতিক মন্দার কবলে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন এর জন্য ইনভিজিবল স্টোরিজের ছবি, দীপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ার ‘সেরা ড্রামা’ দীপের ‘ইনভিজিবল স্টোরিজ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT