চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত চ্যাডউইক সম্পর্কে অজানা কিছু তথ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:34 অপরাহ্ন 30, আগস্ট 2020
in বিনোদন
A A
চ্যাডউইক এর অজানা তথ্যের ছবি, কালো পোশাক পরিহিত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

২৮ আগস্ট লস অ্যাঞ্জেলসের নিজ বাড়িতে মাত্র ৪৪ বছরে বয়সে মারা গেছেন হলিউডের সুপার হিরো মুভির ‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত অভিনেতা চ্যাডউইক বোজম্যান। গত চার বছর ধরে কোলন ক্যানসারের সাথে লড়াই করছিলেন তিনি। কিন্তু তারপরেও ভক্ত-অনুরাগীদের সামনে কখনো আসতে দেননি, এ হৃদয় বিদারক তথ্য। যেন সবার কাছ থেকে নিজের চলে যাওয়াকে আড়াল করে রেখেছিলেন চ্যাডউইক।

তার এই অকাল মৃত্যুর সংবাদটি ইতোমধ্যেই ভক্ত অনুরাগীদের মন ভেঙে দিয়েছে। সেই সাথে হলিউড ও বলিউডের অনেক তারকাই সোশ্যাল মিডিয়ায় চ্যাডউইকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। চলুন এক নজরে জেনে নেওয়া যাক প্রয়াত এই অভিনেতা সম্পর্কে অজানা কিছু তথ্য।

‘ব্ল্যাক প্যান্থার’ এর জন্য অডিশন দিতে হয়নি চ্যাডউইক বোজম্যানকে
হলিউডের সুপার হিরো মুভিগুলোর ভেতর অন্যতম জনপ্রিয় একটি মুভি হলো ‘ব্ল্যাক প্যান্থার’। যেই সিনেমাতে অভিনয়ের সুযোগ পেতে মার্ভেল অভিনেতাদের অডিশনও দিতে হয়েছিল। তবে তাদের ভেতর একমাত্র চ্যাডউইক বোজম্যানই এমন একজন অভিনেতা ছিল যাকে অডিশন দিতে হয়নি। কেননা মার্ভেল স্টুডিওর প্রেসিডেন্ট কেভিন ফেইগ চ্যাডউইককে সরাসরি সিনেমাটিতে অভিনয়ের অনুমতি দিয়েছিলেন।

ডেনজেল ওয়াশিংটন থেকে সহায়তা
চ্যাকউইক সম্পর্কে ভক্ত অনুরাগীদের অনেক তথ্য জানা থাকলেও ডেনজেল ওয়াশিংটনের থেকে প্রাপ্ত সহায়তার কথা অনেকের কাছেই অজানা। অভিনেতার প্রয়াত হওয়ার পর জানা গেছে, হাওয়ার্ড  বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে চ্যাডউইক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গ্রীষ্মকালীন থিয়েটার কোর্সে অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু অর্থাভাবে তিনি সেটিতে অংশ নিতে পারছিলেন না। ঠিক সেসময় কোর্সটিতে ভর্তির জন্য ডেনজেল ওয়াশিংটন থেকে সহায়তা পেয়েছিলেন ‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত এই অভিনেতা।

স্থপতি হতে চেয়েছিলেন চ্যাডউইক
চ্যাডউইককে আমরা একজন অভিনেতা হিসেবে ভালবাসলেও তিনি মূলত একজন স্থপতি হতে চেয়েছিলেন। কেননা তিনি আঁকতে ভালবাসতেন।

জ্যাকি রবিনসনের চরিত্রে প্রথম পছন্দ ছিল না চ্যাডউইক
২০১৩ সালে মুক্তি প্রাপ্ত অ্যামেরিকান খেলোয়াড় জ্যাকি রবিনসনের বায়োগ্রাফিতে অভিনয় করে ব্যাপক আলোচিত হয়েছিল চ্যাডউইক। তবে ছবিটির জন্য পরিচালকের প্রথম পছন্দ তিনি ছিলেন না। এমনকি রবিনসনের স্ত্রী রাহেলের ও চ্যাডউইককে চরিত্রটির জন্য প্রথমে পছন্দ না করলেও পরবর্তীতে তার অভিনয়ের বেশ প্রশংসা করেছিলেন।

সংসারী চ্যাডউইক
বড় পর্দায় চ্যাডউইক যেমন একজন প্রতিষ্ঠিত অভিনেতা ঠিক তেমনি ব্যক্তি জীবনেও তিনি প্রচন্ড সাংসারিক একজন ব্যক্তি। পরিবারের প্রতি দ্বায়িত্ব পালন থেকে শুরু করে পরিবারকে সময় দিতেও খুব পছন্দ করতেন প্রয়াত এই অভিনেতা।

Tags: চ্যাডউইক বোজম্যানডেনজেল ওয়াশিংটনব্ল্যাক প্যান্থারস্থপতি
Previous Post

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১২

Next Post

মেসি আসেননি

Next Post
গাড়ির চালক মনোযোগ দিয়ে রাস্তা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি আসেননি

বঙ্গবন্ধুর ছবি ও তার পরিবারের সদস্যদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মৃতির পাতায় শোকাবহ আগস্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT