চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি আসেননি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:37 অপরাহ্ন 30, আগস্ট 2020
in ফুটবল, স্পোর্টস
A A
গাড়ির চালক মনোযোগ দিয়ে রাস্তা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষয়টা আগে থেকেই খবরে ছিল। তারপরও আশা ছিল। কিন্তু চমকে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। লিওনেল মেসি আসেননি। বার্সেলোনার প্রাক-মৌসুম মেডিকেল টেস্টে রোববার উপস্থিত হননি অধিনায়ক। ন্যু ক্যাম্প ছাড়ার ইচ্ছা জানিয়ে আলোচনা-আগ্রহের কেন্দ্রে থাকা মহাতারকা এর মধ্য দিয়ে হয়ত স্পষ্ট করে দিলেন, সম্পর্কের শেষ সুতোটাও এখন কাটার অপেক্ষা কেবল।

রোববার বার্সেলোনা সময় সকালে, সবার চোখ আটকে ন্যু ক্যাম্পের গেটের দিকে! শেষ পর্যন্ত সত্যিই করোনা পরীক্ষা দিতে চিরচেনা ওই গেটটা দিয়ে এলেন না মেসি। তাতে বার্সেলোনার সঙ্গে তার বিরোধ দিনের আলোর মতো স্পষ্ট হয়ে পৌঁছে গেছে আরেক স্তর উপরে।

সোমবার থেকে নতুন মৌসুম সামনে রেখে নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে অনুশীলনে নেমে পড়ার করার কথা বার্সেলোনার। তার আগে রোববার স্থানীয় সময় সকাল ১০টায় খেলোয়াড়দের করোনা পরীক্ষা তথা পিসিআর টেস্ট করানো হয়।

আগে থেকেই স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো জানিয়ে রেখেছিল, মেসি পিসিআর টেস্টে অংশ নেবেন না। সকাল দুপুরের দিকে গড়ানো শুরু করতেই খোলাসা হয়ে গেছে সেটা। দলের সবাই এলেও আসেননি অধিনায়ক, মধ্যমণি মেসি।

পিসিআর টেস্ট দিতে সবার আগে এসেছেন নতুন কোচ রোনাল্ড কোম্যানের ছাঁটাই তালিকায় থাকা ডিফেন্ডার জর্ডি আলবা। এরপর স্ট্রাইকার মার্টিন ব্র্যাথওয়েট। মেসির প্রিয় বন্ধু লুইস সুয়ারেজও এসেছেন, তবে একা একা। তাকে একা দেখেই যা বোঝার বুঝে নিয়েছেন বার্সা কর্মকর্তারা।

করোনা টেস্ট দিতে মেসির না আসাটা অবশ্য কৌশলেরই অংশ। তার আইনজীবীরা এই বুদ্ধি দিয়েছেন বলে খবর। যদি তিনি পরীক্ষা দিতে যান, তবে গত মঙ্গলবার ক্লাব ছাড়ার ব্যাপারে যে ব্যুরোফ্যাক্স পাঠিয়েছেন বার্সাকে, সেটি গুরুত্ব হারাতে পারে। বার্সাও বুঝে যাবে ক্লাব ছাড়ার ব্যাপারে এখনো দ্বিধায় আছেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। তাতে ক্লাবকর্তারা আরও শক্ত অবস্থানে চলে যাবে।

মেসির না আসার পেছনে আছে আরেকটা কারণও। ক্লাব ছাড়তে চাইলেও আর্জেন্টাইন তারকাকে ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিয়ে যে আইনি লড়াইয়ের হুমকি দিচ্ছিল বার্সা, সেটা নাকি মিথ্যা। কাতালোনিয়ান রেডিও কাডেনা সারের কাছে মেসি-বার্সার ২০১৭ সালের চুক্তির একটি কপি পৌঁছেছে। যার সূত্রে বলা হচ্ছে, বার্সা মেসিকে মিথ্যে ভয় দেখাচ্ছে। মহাতারকার নামে ৭০০ মিলিয়ন রিলিজ ক্লজ থাকলেও সেটা ২০১৯-২০ মৌসুমেই শেষ হয়ে গেছে!

সবদিক থেকে রোববার টেস্ট দিতে না এসে মেসি বুঝিয়ে দিয়েছেন আর নমনীয় হচ্ছেন না। বার্সা যতই আকুতি কিংবা জরিমানা করুক না কেনো, তার ভবিষ্যৎ পরিকল্পনায় নেই বার্সার নাম!

Tags: কোম্যানন্যু-ক্যাম্পবার্তেমেউবার্সামেসিলা লিগালিড স্পোর্টস
Previous Post

‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত চ্যাডউইক সম্পর্কে অজানা কিছু তথ্য

Next Post

স্মৃতির পাতায় শোকাবহ আগস্ট

Next Post
বঙ্গবন্ধুর ছবি ও তার পরিবারের সদস্যদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মৃতির পাতায় শোকাবহ আগস্ট

দুই যুবক হাসিমুখে কথা বলছেন, একজনের হাতে ঘড়ি, অন্যজনের হাতে কিছু নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটি টাকা দিয়েও আরেকজন শাকিব খান তৈরি করা যাবে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT