চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইইডিসিআর জরিপ: ঢাকা শহরের ৯ শতাংশ মানুষ করোনা আক্রান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:25 পূর্বাহ্ন 11, আগস্ট 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকা শহরের আকাশ থেকে দৃশ্য, করোনাভাইরাসের ছবি উপরে দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী ঢাকার ৯ শতাংশ মানুষ করোনা আক্রান্ত। এর মধ্যে ৮ শতাংশের কোনো প্রকার উপসর্গ নেই।

ইউএসইড, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহায়তায় আইইডিসিআর এবং আইসিডিডিআর.বি যৌথ উদ্যোগে পরিচারিত জরিপে এমন তথ্য উঠে এসেছে।

গত ১৮ এপ্রিল এবং ৫ জুলাই পর্যন্ত পরিচালিত জরিপটি পরিচালিত হয়। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি এলাকার মোট ৩ হাজার ২২৭টি গৃহে এই জরিপ চালানো হয়।

জরিপে পরিবারগুলোকে পরীক্ষার মাধ্যমে উপসর্গযুক্ত এবং উপসর্গহীন, দুভাগে বিভক্ত করা হয়। জরিপের দিন বা আগের সাত দিনের মধ্যে কোনো পরিবারের কোনো সদস্যের মধ্যে যদি কোভিড-১৯ এর চারটি উপসর্গের একটি চিহ্নিত হয়েছে, তবে সেই পরিবারকে ‘উপসর্গযুক্ত’ হিসেবে চিহ্নিত করা হয়।

আর জরিপের দিন বা এর আগের সাত দিনের মধ্যে যদি কোনো পরিবারের কোনো সদস্যের মধ্যে কোভিড-১৯–এর কোনো লক্ষ্মণ না পাওয়া গেলে সেই পরিবারকে উপসর্গহীন বলে চিহ্নিত করা হয়েছে।এই জরিপে উপসর্গযুক্ত ও উপসর্গহীন উভয় পরিবারের সদস্যদের পরীক্ষা করা হয়েছে।

দুই সিটির ৩ হাজার ২৭৭ পরিবারের মধ্যে ২১১ জন লক্ষ্মণযুক্ত ব্যক্তি পাওয়া যায়। এসব লক্ষ্মণযুক্ত পরিবারের মধ্যে থেকে ৪৩৫ জন উপসর্গহীন ব্যক্তি সনাক্ত হয়। এর মধ্যে ২০১ জনের পরীক্ষা করা হয়। আর উপসর্গহীন পরিবারের মধ্যে থেকে ৮২৭ জন উপসর্গহীন ব্যক্তি সনাক্ত হন। তাদের মধ্যে থেকে ৫৩৮ জনের পরীক্ষা করা হয়। এ জরিপে ঢাকার ছয়টি বস্তিকেও অন্তর্ভুক্ত করা হয়, যেখানে পরিবারের সংখ্যা ছিলো ৭২০।

জরিপে দেখা যায়, মোট পরিবারের মধ্যে ৫ শতাংশ এবং মোট জনসংখ্যার ২ শতাংশ করোনা উপসর্গযুক্ত।

যেখানে সামগ্রিক জনসংখ্যার ৯ শতাংশের মধ্যে করোনা পাওয়া যায়, সেখানে বস্তিবাসীদের মধ্যে করোনার উপস্থিতি ছিলো ৬ শতাংশ। আর সামগ্রিকভাবে ৮ শতাংশ উপসর্গহীন ব্যক্তিদের মাঝে কোভিড-১৯ পজিটিভ আসে।

সমীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৪০ উর্ধ্ব বয়সী ব্যক্তিদের মধ্যে করোনাভাইরাস সবচেয়ে বেশি ১৩ শতাংশ পজিটিভ সনাক্ত হয়।  আর ১৫ – ১৯ বয়সী মধ্যে ১২ শতাংশ করোনাভাইরাস উপস্থিতি দেখা গেছে  ১০ বছরের কম বয়সী শিশুদের ৬ শতাংশের মধ্যে কোভিড ১৯ এর উপস্থিতি পাওয়া গেছে, যা পরিস্থিতির তুলনায় অস্বাভাবিক হিসেবে চিহ্নিত করা হয় সমীক্ষায়।

ফলাফল আরও বলছে, অংশ নেওয়া ব্যক্তিদের উপসর্গযুক্তদের ৯৩ শতাংশের মধ্যে জ্বর, ৩৬ শতাংশের মধ্যে সর্দি-কাশি দেখা গেছে, ১৭ শতাংশের গলাব্যথা দেখা গেছে এবং মাত্র ৫ শতাংশের মধ্যে পরীক্ষার দিন শ্বাসকষ্টের লক্ষ্মণ দেখা গেছে।

আর উপসর্গযুক্ত ব্যক্তিদের মধ্যে ১৫ শতাংশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যার মধ্যে মাত্র একজনের মৃত্যু হয়েছে। উপসর্গযুক্ত মৃত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়ে মারা যান।

আইইডিসিআর তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের এই ফলাফল প্রকাশ করেছে।

 

Tags: আইইডিসিআরআইসিডিডিআর.বিকরোনাভাইরাসগবেষণাঢাকা শহর
Previous Post

করোনায় টিকাদান কর্মসূচিতে বিরূপ প্রভাব

Next Post

আইসিইউতে প্রণব মুখার্জি

Next Post

আইসিইউতে প্রণব মুখার্জি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রা নদীতে সাঁতার কাটতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT