চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিইউতে প্রণব মুখার্জি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 পূর্বাহ্ন 11, আগস্ট 2020
in আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মাথায় অস্ত্রোপচার সফল হয়েছে। তাকে বর্তমানে আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, রবিবার রাতে শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান ৮৪ বছর বয়সী ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। এর পরে তার ডান হাত তুলতে অসুবিধা হচ্ছিল বলে চিকিৎসকের পরামর্শে সোমবার সেনাবাহিনীর আর অ্যান্ড আর হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

হাসপাতালে রুটিন পরীক্ষায় তার দেহে কোভিড সংক্রমণ ধরা পড়ে, যদিও কোনও উপসর্গ ছিল না। সেই খবর নিজেই টুইট করে এ দিন সকালে জানান প্রণববাবু।
এ দিন তার মাথায় অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। আপাতত তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। আগামী ৯৬ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

এ দিন প্রণববাবুর শারীরিক পরিস্থিতি সম্পর্কে তার কন্যা তথা কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ। প্রাক্তন রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের রাষ্ট্রপতি কোভিন্দসহ ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

Tags: করোনাপ্রণব মুখার্জি
Previous Post

আইইডিসিআর জরিপ: ঢাকা শহরের ৯ শতাংশ মানুষ করোনা আক্রান্ত

Next Post

চিত্রা নদীতে সাঁতার কাটতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রা নদীতে সাঁতার কাটতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

করোনাভাইরাস পরীক্ষার জন্য রোগী গাড়ির মধ্যে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় বিশ্বব্যাপী সুস্থ ১ কোটি ৩০ লাখের বেশি, ভারতে আক্রান্ত বাড়ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT