চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার ভয়াবহতা নিয়েও গান লিখেছিলেন আলাউদ্দিন আলী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 পূর্বাহ্ন 10, আগস্ট 2020
in বিনোদন
A A
নির্বিকার ব্যক্তির ছবি, প্রাকৃতিক পরিবেশের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন ধরেই অসুস্থ কালজয়ী অসংখ্য গানের স্রষ্ঠা সুরকার, সংগীত পরিচালক আলাউদ্দিন আলী। ব্যাংকক থেকে উন্নত চিকিৎসা শেষে গেল জানুয়ারিতে দেশে ফিরেছেন। এরপর থেকে শুয়েই কাটছিলো তার দিন রাত। বাইরের পৃথিবী সম্পর্কে খুব একটা ধারণা ছিলো না। এরমধ্যে মার্চে দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হয়। বিষয়টি নিয়ে তার ধারণা না থাকলেও শুনে শুনেই এর ভয়াবহতা ও এই মরণব্যাধী ভাইরাস থেকে বাঁচার আকুতি জানিয়ে গান লিখেছিলেন তিনি।

গেল জুন মাসে চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়ে ছিলেন তার সহধর্মিনী ও শিল্পী ফারজানা আলী। সেসময় আলাউদ্দিন আলীকে নিয়ে তিনি বলেন, বিশ্বময় বর্তমান করোনা পরিস্থিতি সম্পর্কে তার (আলাউদ্দিন আলী) ধারণা নেই। কিন্তু আমি তাকে বুঝিয়ে বলেছি যে, বিশ্বব্যাপী একটা মহামারী চলছে। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতেই এটি ছড়িয়ে গেছে। অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছে, প্রতিদিন মারা যাচ্ছে। অনেক কিংবদন্তী মানুষকেও কেড়ে নিয়েছে করোনাভাইরাস। এটি শোনার পর একদিন দুপুরে তিনি গান লিখতে বসলেন।

সেদিন ছিলো ১৮ মে। এদিন দুপুরে আলাউদ্দিন আলী স্ত্রী ফারজানা আলীকে বললেন, করোনা নিয়ে তিনি একটি গানের কথা সাজিয়েছেন। এটা শুনেই ফারজানা আলী লিখতে বসে যান।

সেই গানটির মুখটা এরকম: ‘‘ফিরে যাও শান্তি দাও, আমরা বাঁচতে চাই/ তোমার কারণে বন্দি আমরা, এইবার মুক্তি চাই। মুক্ত আকাশ মুক্ত বাতাস, আমাদের খুব প্রিয়/ অনেক হয়েছে এবার তুমি/ মুক্তি এনে দিও। জ্ঞানী-গুণী হারিয়েছি আমরা এবার তুমি থামো/ বাঁচার অধিকার আছে সবার, এ কথাটি মানো।’’

শুধু করোনা নিয়েই নয়, রোমান্টিক ধাঁচের গান সুর ও লেখায় অভ্যস্ত আলাউদ্দিন আলী অসুস্থ থাকা অবস্থায়ও তেমন একটি গান লিখেন। সেদিন ছিলো ৪ জুন। গানটি নিয়ে ফারজানা আলী বলেন, সেদিন বৃষ্টি হচ্ছিলো। এই মুডই সেই গানটিতে তিনি রেখেছেন। গানের মুখ এরকম: ‘‘ঝিরে ঝিরি বৃষ্টি ঝরে, মেঘ বয়ে যায়/ হারানো প্রিয়তমা মন খুঁজে তোমায়। কোনো এক বৃষ্টি রাতে, হারিয়েছিলে তুমি/ সেই থেকে একা হয়ে আজও আছি আমি।’’

শুধু গান লিখেই নয়, গানটি কে গাইতে পারে এমন সম্ভাব্য শিল্পীর নামও মনে মনে বলে দিতেন আলাউদ্দিন আলী। একটি গানের সমস্ত থিমই তার মাথায় সারাক্ষণ ঘুরপাক খেত। অসুস্থতার জন্য গানের সাথে কিছুটা বিচ্ছেদ ঘটলেও তার প্রতিটি ভোর হতো গানের স্মৃতি নিয়ে।

Tags: আলাউদ্দিন আলীকরোনাগীতিকারলিড বিনোদনসুরকার
Previous Post

বিদেশে থেকে দুই ভাইয়ের আবেদন নজিরবিহীন

Next Post

ইডিতে আজ সপরিবারে হাজিরা দিতে হবে রিয়াকে

Next Post
জনপ্রিয় ব্যক্তিরা মাস্ক পরে সচেতনতা বাড়াচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইডিতে আজ সপরিবারে হাজিরা দিতে হবে রিয়াকে

আলাউদ্দিন আলীর সুরে কালজয়ী দশ গান, জনপ্রিয় সংগীতশিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

আলাউদ্দিন আলীর সুরে কালজয়ী দশ গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT