চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশে থেকে দুই ভাইয়ের আবেদন নজিরবিহীন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:24 পূর্বাহ্ন 10, আগস্ট 2020
in - সেমি লিড, আদালত
A A
দুই ভাইয়ের আবেদন, বাংলাদেশি দুই ভাই বিদেশে থেকে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশে থেকে সিকদার গ্রুপের দুই ভাইয়ের আগাম জামিন আবেদনকে ‘নজিরবিহীন’ উল্লেখ করে হাইকোর্ট বলেছেন, দেশের বাইরে থেকে আইনজীবী হিসেবে মামলা পরিচালনাও বেআইনি এবং নীতিনৈতিকতা–বহির্ভূত।

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার ও তাঁর ভাই দিপু হক সিকদারের জামিন আবেদন খারিজ করে বিচারপতি মো. আশরাফুল কামালের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চের দেওয়া পূর্ণাঙ্গ আদেশে একথা বলা হয়েছে।

ঢাকার কেন্দ্রীয় কারাগার ভবনের সামনে মূর্তি ও গাড়ির সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আদেশে বলা হয়েছে, ‘এমন নজিরবিহীন আগাম জামিনের দরখাস্ত পৃথিবীর ইতিহাসে প্রথম। আর আইন ও বিধি মোতাবেক বিদেশ থেকে আগাম জামিনের দরখাস্ত করার কোনো সুযোগ নেই। এ ধরনের বেআইনি এবং নীতিনৈতিকতা–বহির্ভূত দরখাস্ত পরিত্যাজ্য। এ ছাড়া আইন, বিধি ও প্র্যাকটিস ডিরেকশন মোতাবেক বাংলাদেশের সীমানার বাইরে থেকে আদালতে অ্যাডভোকেট (আইনজীবী) হিসেবে বক্তব্য এবং যুক্তিতর্ক উপস্থাপনের কোনো সুযোগ নেই। বাংলাদেশের সীমানার বাইরে থেকে এডভোকেট হিসেবে মামলা পরিচালনাও বেআইনি এবং নীতিনৈতিকতা–বহির্ভূত।’

এর আগে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ দুজনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ব্যাংকক থেকে সিকদার গ্রুপের দুই ভাইয়ের করা আগাম জামিন আবেদন গত ২০ জুলাই সরাসরি খারিজ করে দেন বিচারপতি মো. আশরাফুল কামালের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ। এছাড়া বিদেশে থেকে আগাম জামিন চেয়ে আদালতের মুল্যবান সময় নষ্ট করায় জরিমানা হিসেবে ১০ হাজার পিপিই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিতে সিকদার গ্রুপের দুই ভাইয়ের প্রতি নির্দেশ দেন হাইকোর্ট। ওইদিন দুই ভাইয়ের জামিন আবেদনের পক্ষে সিঙ্গাপুর থেকে ভার্চুয়াল শুনানি করেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি। আর রাষ্ট্রপক্ষে ভার্চুয়াল শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমদ।

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) দুজনকে হত্যাচেষ্টার অভিযোগে গত ১৯ মে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ গুলশান থানায় রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে মামলা করে। সে মামলার ঘটনার পর এয়ার অ্যাম্বুলেন্সে করে দুই ভাই ব্যাংকক চলে যান বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

Tags: সিকদার গ্রুপহাইকোর্ট
Previous Post

২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু এবং আক্রান্ত ভারতে

Next Post

করোনার ভয়াবহতা নিয়েও গান লিখেছিলেন আলাউদ্দিন আলী

Next Post
নির্বিকার ব্যক্তির ছবি, প্রাকৃতিক পরিবেশের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার ভয়াবহতা নিয়েও গান লিখেছিলেন আলাউদ্দিন আলী

জনপ্রিয় ব্যক্তিরা মাস্ক পরে সচেতনতা বাড়াচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইডিতে আজ সপরিবারে হাজিরা দিতে হবে রিয়াকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT