চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটক বানানো ছেড়ে করোনাকালে মাছের ব্যবসায় সফল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 06, আগস্ট 2020
in বিনোদন
A A
আলোচিত যুবক মাছের ব্যবসায় সফল, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় ১০ বছর ধরে নাট্যাঙ্গনে কাজ করছেন বিপু পাল। এরমধ্যে অনিমেষ আইচের ‘গাধার পাল’ স্কুলে ফিল্ম মেকিংয়ের ছাত্র ছিলেন। ৮ বছর ধরে তিনি অমিত আশরাফ, মেজবাহ গালিব, রেজওয়ান শাহরিয়ার সুমিতসহ কয়েকজন নির্মাতার সহকারি (এডি) ও ফ্রিল্যান্সার এডি হিসেবে কাজ করেছেন।

২০১৯ সালে প্রথমবার দুটি নাটক নির্মাণ করেন। ওই বছরই শতাব্দী ওয়াদুদকে নিয়ে গোয়েন্দা গল্প অবলম্বনে ‘সন্ধ্যে রাতের অতিথি’ ও অ্যালেন শুভ্র ও তাসনোভা তিশাকে নিয়ে ‘টিউশনি’ নামের নাটকগুলো দুটি ভালো চ্যানেলে প্রচার হয়েছিল। ২০২০ সালে এসে কাজ করতে চাইলেও বাধা হয়ে দাঁড়ায় করোনা। বন্ধ হয়ে যায় সবকাজ। তখনই নির্মাতা বিপুর জীবনে নেমে আসে অন্ধকার।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে বিপু পাল তার জীবনের সবচেয়ে কঠিন সময় ও সাফল্যের গল্প জানিয়ে বলেন, আমি একটু শিল্প সাহিত্য নির্ভর কাজ করতে পছন্দ করি। এজন্য হয়তো আমার কাজগুলো ভিউ কম। তাই কাজ করতে অসুবিধা হচ্ছিলো। আর করোনার প্রথম মাস বইপড়ে, সিনেমা দেখে কাটিয়েছি। যা সঞ্চয় ছিল ভেঙে খরচ করেছি। এরপর দিন যতই যেতে থাকে দেয়ালে পিঠ ঠেকে যায়।

‘খুবই ভয়াবহ অবস্থা গেছে। দোকানে বাকি করতে করতে দোকানদারও বাকি দেয়া বন্ধ করে দেয়। কাল কি খাব এই চিন্তা হতো। গালিব ভাইসহ অনেকেই সাহায্য করেছিল। কিন্তু মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে কতদিন চলা যায়!’

জানান, কী করবেন ভাবতে ভাবতেই চোখে সরিষার ফুল দেখতে থাকেন বিপু রায়! ঢাকা ছেড়ে গ্রামে ফিরে যাওয়ার কথাও ভেবেছেন একাধিকবার। ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে খেয়াল করেন ‘উইমেন এন্ড ই-কমার্স’ নামে একটি গ্রুপ। সেখানে পুরুষের চেয়ে মেয়েরাই বেশি উদ্যোক্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ওই গ্রুপটি পরিচালনা করেন। তিনি সবসময় পরামর্শ দিতেন বিদেশি নয়, দেশি পণ্য নিয়ে কাজ করার। ওই গ্রুপের বিভিন্ন পোস্ট দেখে বিপুর মাথায় চিন্তা আসে তিনি বসে থাকবেন না। ইলিশ মাছ নিয়ে কাজ করবেন। রিসার্চ করে দেখলেন অরজিনাল ইলিশ লোকাল বাজারে বেশি পাওয়া যায় না। কীভাবে সতেজ মাছ মানুষের বাসায় পৌঁছে দেয়া যায় সেটা নিয়েও কাজ করেছেন তিনি।

এরপর সরাসরি চাঁদপুর গিয়ে ১৯ জুলাই থেকে ইলিশের ব্যবসা শুরু করেন বিপু। তার ভাষ্য, মাছ নিয়ে শিক্ষিত যুবকরা কাজ করতে চান না। এজন্যই আমি মাছের ব্যবসায় ঝুঁকেছি।নিজে চাঁদপুর গিয়ে জেলেদের সঙ্গে কথা বলে একেবারে ফ্রেশ মাছটাই কিনে আনি। ২০ হাজার টাকা পুঁজিতে ব্যবসা শুরু করি। বাংলাদেশের মাছের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করছেন একদল ব্যবসায়ী ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনি বলেন, আমার আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না। এক বড় ভাইয়ের থেকে শেয়ারে টাকা নেই। মাত্র ১০ দিনের মাথায় ১ লাখ ১ হাজার ৬০০ টাকার মাছ বিক্রি করেছি। অনেক লাভ করেছি। একইসঙ্গে বড়ভাইয়ের টাকা শোধ করে এখন নিজেই ব্যবসা করছি।

বিপু পাল বলেন, ঘুরে দাঁড়ানোর পর আমি সফল কিনা জানিনা তবে মা ঠাকুরগাঁ-তে একা ছিল। ঈদের দিন মা ঢাকায় এসেছে। তাকে এখন আমি সঙ্গে করে রেখেছি। তিনি বলেন, মাথার মধ্যে ফিল্ম পোকা যেহেতু আছেই তাই এই কাজ ছাড়তে পারবো না। তবে ইলিশের ব্যবসা চালিয়ে যেতে চাই। ব্যবসায় স্বাবলম্বী হয়ে আবার ফিল্ম মেকিংয়ে ফিরতে চাই। তবে নাটক আগের মতো আর করা হবে কিনা জানিনা। মনোযোগ এখন ব্যবসায়র দিকে।

Tags: উদ্যোক্তাকরোনানাটকব্যবসামাছলিড বিনোদনসিনেমা
Previous Post

শনিবার থেকে ফের একক অনুশীলন

Next Post

করোনাভাইরাস: হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ৭০

Next Post
বাংলাদেশের একজন ব্যক্তি করোনাভাইরাসের ফ্রন্টলাইনারদের সম্মানে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ৭০

বিশ্বকাপ ফুটবল ২০২২ এর ম্যাচে গোলরক্ষক উদীয়মান তারকা উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোগা, গরিব ছেলেটাই এখন ম্যানসিটির ভরসা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT