চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোগা, গরিব ছেলেটাই এখন ম্যানসিটির ভরসা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:27 অপরাহ্ন 06, আগস্ট 2020
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপ ফুটবল ২০২২ এর ম্যাচে গোলরক্ষক উদীয়মান তারকা উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সান্তিয়াগো বার্নাব্যু থেকে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে ফিরেছিল ম্যানচেস্টার সিটি। ম্যাচে স্বাগতিক রিয়ালের আক্রমণ ঠেকিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন সিটিজেন গোলরক্ষক এডারসন মোরায়েস।

ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার এ ব্রাজিলিয়ান গোলরক্ষক। শুধু গোলবার সামলানোই নয়, বল পায়ে লম্বা পাস ও কাউন্টার অ্যাটাকে দারুণ সিদ্ধহস্ত দীর্ঘদেহী এডারসন। জীবনের শুরুতে গোলরক্ষক নয়, লেফটব্যাক হতে চাওয়াই এই পর্যায়ে এনেছে বলে মনে করেন শৈশবে সাও পাওলো থেকে তাকে উঠিয়ে আনা কোচ গিলবার্তো লোপেজ।

‘সে কখনোই গোলরক্ষক হতে চাইত না। বলতো লেফটব্যাক হতে চাই। এটা স্বাভাবিক বিষয়, কারণ তার মতো নয় বয়সী ছেলেরা তখন মাঠে গোল করতে চাইত।’

ডিফেন্ডার না হয়ে কেনো গোলরক্ষক হলেন সেই এডারসন? কারণটা লুকিয়ে তার শৈশবকালীন স্বাস্থ্যে। গিলবার্তো জানাচ্ছেন, এডারসন ছোটবেলায় এতটাই রোগা ছিলেন যে প্রতিভা নিয়ে সন্দেহ না থাকলেও ওরকম স্বাস্থ্য নিয়ে কোথায় খেলানো সম্ভব সেটা ভেবে গোলরক্ষক হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত হয়।

‘সে ছিল খুবই রোগা। এজন্য অনেকে তাকে টিটকারি করে ‘মোটকা’ বলে ডাকত। সে অনেক জোরে বল কিক করতে পারত, কিন্তু আসলেই তার স্বাস্থ্য ভালো ছিল না। আর গতি ছিল সাধারণ। এজন্যই সিদ্ধান্ত নিলাম সে গোলরক্ষক হবে।’

গিলবার্তোর সিদ্ধান্ত যে সঠিক ছিল এডারসন নিজেই প্রমাণ করে চলেছেন। গোলবারের নিচে ভরসা হয়ে ওঠা ছাড়াও লম্বা কিকের কারণে তার পা দিয়ে দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠতে পারে ম্যানসিটি। গার্দিওলার কৌশলে নিচ থেকে খেলা গড়ার অন্যতম কারিগরও এডারসন। বার্সেলোনার কোচ থাকাকালীন ভিক্টর ভালদেসকে এমন দায়িত্ব দিয়েছিলেন গার্দিওলা।

বিশ্বে সবচেয়ে লম্বা কিকের গিনেজ রেকর্ডটাও কিন্তু এডারসনের দখলে। একসময়ের রোগাপটকা স্বাস্থ্যের কিশোরটি ২০১৮ সালে বাম পা দিয়ে এনেছে ৭৫.৩৫ মিটারের রেকর্ডগড়া লম্বা কিকটি!

Tags: এডারসনগার্দিওলাগোলরক্ষকচ্যাম্পিয়ন্স লিগব্রাজিলম্যানসিটিলিড স্পোর্টস
Previous Post

করোনাভাইরাস: হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ৭০

Next Post

অভিনেতা সমীর শর্মার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post
অভিনেতা সমীর শর্মার পোর্ট্রেট, কালো চুল ও গা dark ় পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা সমীর শর্মার ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপু ভাইয়ের টিকটক ভিডিও, যুবক হাস্যোজ্জ্বল ও স্টাইলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সেলুন স্টাফ ইয়াসিন থেকে টিকটকে 'অপু ভাই' হওয়ার গল্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT