চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা উদযাপনে দূরত্ব রেখে বাদ বেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:53 অপরাহ্ন 19, জুলাই 2020
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ফুটবল দল শিরোপা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতে লেগানেসের বিপক্ষে চলতি মৌসুমে লা লিগায় নিজেদের শেষ ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে জয় তুলে শিরোপা নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোসরা। লেগানেসের ম্যাচটা নিয়ম রক্ষার। যার ২২ জনের দলে এক অদ্ভুত কারণে রাখা হয়নি ওয়েলস ফরোয়ার্ড গ্যারেথ বেলকে!

বৃহস্পতিবার ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে রিয়ালের সব খেলোয়াড়রাই ছুটে গেছেন কোচ জিদানকে কাঁধে তুলে নেয়ার জন্য। এসময় জিদানকে শূন্যে ছুঁড়ে শিরোপা উদযাপন করেছেন রামোস-বেনজেমারা, কেবলমাত্র বেল ছিলেন ব্যতিক্রম। ওয়েলস ফরোয়ার্ডকে এসময় খানিকটা দূরে একা দাঁড়িয়ে হাসতে দেখা যায়।

সবাই যখন উদযাপনে ব্যস্ত, বেলের তখন নিজের মতো এভাবে দাঁড়িয়ে থাকাটা পছন্দ হয়নি জিদানের। বাদ দিয়ে দিয়েছেন লেগানেসের ম্যাচের দল থেকেই। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর খবর, বেলকে দলবদলে বিক্রির জন্য চাপ বাড়িয়েছেন ফরাসি কিংবদন্তি।

বেলের সঙ্গে জিদানের এমন শীতল সম্পর্ক নতুন নয়। দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে আসার পর থেকেই বেলকে একপ্রকার ব্রাত্য করে রেখেছেন জিজু। করোনা বিরতির পর শুরু লিগে মাত্র দুই ম্যাচে খেলতে পেরেছেন বেল। আলাভেসের বিপক্ষে ম্যাচে সাইডবেঞ্চে ঘুমিয়ে পড়া আর গ্রানাডা ম্যাচে বদলি হিসেবে গোল করার পর হাতে দূরবীনের মতো করে উদযাপন আরও খেপিয়ে তুলেছে জিদানকে।

বেলের এমন আচরণকে চরম বোকামি আখ্যা দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার দিমিত্রি বারবেতভ, ‘এটা দেখার পর আমার বিশ্বাসই হয়নি। সাইডবেঞ্চে কিনা সে চোখে মাস্ক পরে ঘুমিয়ে আছে! রিয়াল মাদ্রিদের মতো একটা দলের জন্য এটা ভীষণ অসম্মানের ব্যাপার। তাকে আর দলের ভালোর জন্যই নিজেদের বিকল্প খুঁজে নিতে হবে।’

আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরতে পারেন বেল। সপ্তাহে সাড়ে তিন লাখ পাউন্ডে টটেনহ্যামের সাবেক ফরোয়ার্ডকে দলে পেতে আগ্রহী নিউক্যাসল। সৌদি যুবরাজ বিন সালমানের প্রতিষ্ঠান ক্লাবটিতে ৩০০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে বলে আলোচনা।

Tags: জিদানবেলরিয়াললা লিগালিড স্পোর্টস
Previous Post

নাগরিকদের মুখ বন্ধ করে স্বৈরশাসন কায়েম করতে চায় সরকার: ছাত্র অধিকার পরিষদ

Next Post

সরকারি খরচে বিদেশ ভ্রমণে কড়াকড়ি, পরিপত্র জারি

Next Post

সরকারি খরচে বিদেশ ভ্রমণে কড়াকড়ি, পরিপত্র জারি

বার্সেলোনা ফুটবল খেলোয়াড়রা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির জোড়া গোলে লিগ শেষ করল বার্সা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT