চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগরিকদের মুখ বন্ধ করে স্বৈরশাসন কায়েম করতে চায় সরকার: ছাত্র অধিকার পরিষদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:51 অপরাহ্ন 19, জুলাই 2020
in রাজনীতি
A A
বাংলাদেশে নাগরিক অধিকার ও গণতন্ত্রের জন্য ছাত্র আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

সচেতন নাগরিকদের মুখ বন্ধ করে দেশে সরকার দেশে স্বৈরশাসন কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদের নেতারা।

দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করে নাগরিকদের উপর দমন-পীড়ন চালাচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

রোববার দুপুরে রাজধানীর শাহবাগে চাপাইনবাবগঞ্জ, নোয়াখালীসহ দেশের বিভিন্ন জায়গায় ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের অন্যায়ভাবে পুলিশি হয়রানির প্রতিবাদ এবং নাগরিক অধিকার নিশ্চিতের দাবিতে আয়োজিত মানববন্ধন এ মন্তব্য করেন তারা।

সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, জনগণের উপর দমন-পীড়ন বন্ধ করুন, নাগরিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে অবাধ-সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করুন। অন্যথায় গণতন্ত্রকামী জনতার বিক্ষোভে গদি ছেড়ে পালানোর জায়গা পাবেন না। সুতরাং সময় থাকতে সাবধান হোন।

ছাত্র, যুব, শ্রমিক, প্রবাসী অধিকার পরিষদের নেতা-কর্মীদের অন্যায়ভাবে হয়রানি, হামলা-মামলা করা হলে অধিকার আদায়ে সচেতন ছাত্র-যুবক, তরুণদের নিয়ে স্বৈরাশাসনের পতনের দাবিতে রাজপথের আন্দোলন-সংগ্রাম গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন নুর।

দেশের অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে তারুণ প্রজন্মকে ৫২, ৭১, ৯০ এর মতো জেগে ওঠারও আহ্বান জানান তিনি।

সরকারি দলের নেতা-কর্মীরা এবং রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী তাদের কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ করে সংগঠনটির আহ্বায়ক হাসান আল মামুন বলেন, এসব দমন-পীড়ন বন্ধ না করলে ছাত্র-জনতার ঐক্য গড়ে রাজপথে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।

জনরোষের বিস্ফোরণ ঘটার আগে সরকারকে জনগণের নাগরিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের আহ্বান জানান তিনি।

মানববন্ধন শেষে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এসময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, সোহরাব হোসেন, আলআমিন, আবু হানিফ, তারেক রহমান ছাড়াও যুব অধিকার পরিষদের নেতা আতাউল্লাহ, আবু তৈয়ব এবং শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

Tags: নুরুল হক নুর
Previous Post

সুশান্তের মৃত্যুকে ঘিরে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা

Next Post

শিরোপা উদযাপনে দূরত্ব রেখে বাদ বেল

Next Post
রিয়াল মাদ্রিদ ফুটবল দল শিরোপা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপা উদযাপনে দূরত্ব রেখে বাদ বেল

সরকারি খরচে বিদেশ ভ্রমণে কড়াকড়ি, পরিপত্র জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT