চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজেন্ট হাসপাতাল ও সাহেদের সব ব্যাংক হিসাব জব্দ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:02 অপরাহ্ন 09, জুলাই 2020
in - সেমি লিড, অপরাধ, অর্থনীতি
A A
ঢাকার রিজেন্ট হাসপাতাল লিমিটেডের প্রবেশদ্বার, নিরাপত্তারক্ষীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রোগীদের সনদ প্রদানসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদসহ সংশ্লিষ্ট সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩০ দিনের জন্য ব্যাংকগুলোকে এ নির্দেশ পরিপালন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট (বিএফআইইউ) এক চিঠির মাধ্যমে সব ব্যাংককে এই নির্দেশ দিয়েছে।

এই নির্দেশের ফলে সাহেদসহ সংশ্লিষ্ট সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে আগামী ৩০ দিন আর কোনো অর্থ উত্তোলন করা যাবে না। পাশাপাশি অন্য কোনো আর্থিক সুবিধাও নেওয়া যাবে না।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ বা শাহেদ বা শাহেদ করিম এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ব্যাংকে পরিচালিত সব হিসাবের লেনদেন অর্থ পাচার প্রতিরোধ আইনের ক্ষমতাবলে ৩০ দিনের জন্য অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হলো। একই সঙ্গে তার লেনদেন বিবরণীসহ হিসাবের যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।

এরআগে ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে।

এরপর ৭ জুলাই রাতে উত্তরা পশ্চিম থানায় দণ্ডবিধি ৪০৬/৪১৭/৪৬৫/৪৬৮/৪৭১/২৬৯ ধারায় প্রতারণার অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে এক নম্বর আসামি করে ১৭ জনকে বিরুদ্ধে একটি মামলা করা হয়। এর মধ্যে ৮ জনকে আটক করা হয়েছে। সাহেদসহ ৯ জন পলাতক রয়েছেন।

ওইদিন রিজেন্ট হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক চুক্তি (এমওইউ) বাতিলসহ অবিলম্বে হাসপাতালটির সব কার্যক্রম বাতিল এবং সিলগালা করার নির্দেশ দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, হাসপাতালটি করোনার নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট তৈরি করে দিত রোগীদের। সরকারের সঙ্গে হাসপাতালটির চুক্তি ছিল করোনায় আক্রান্ত ভর্তি রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার। সরকার এ ব্যয় বহন করবে। কিন্তু তারা রোগীপ্রতি লাখ টাকার বেশি বিল আদায় করেছে। অথচ রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়েছে এই মর্মে সরকারের কাছে ১ কোটি ৯৬ লাখ টাকার বেশি বিল জমা দিয়েছে।

জানা গেছে, রিজেন্ট হাসপাতাল এ পর্যন্ত প্রায় ২শ জন করোনায় আক্রান্ত রোগীকে চিকিৎসা দিয়েছে।

Tags: করোনাভাইরাসরিজেন্ট চেয়ারম্যানরিজেন্ট হাসপাতাল
Previous Post

একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে সংসদকে যা জানালেন শিক্ষামন্ত্রী

Next Post

ইটালির নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশী যাত্রী নেবে না কাতার এয়ারলাইন্স

Next Post

ইটালির নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশী যাত্রী নেবে না কাতার এয়ারলাইন্স

ভিয়েতনামে আটক বাংলাদেশি যুবকদের ছবি, নিরাপত্তা কর্মী ও পুলিশ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিয়েতনামে পাসপোর্ট আটকে বাংলাদেশিদের জিম্মি করা হতো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT