চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিয়েতনামে পাসপোর্ট আটকে বাংলাদেশিদের জিম্মি করা হতো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:42 অপরাহ্ন 09, জুলাই 2020
in অপরাধ
A A
ভিয়েতনামে আটক বাংলাদেশি যুবকদের ছবি, নিরাপত্তা কর্মী ও পুলিশ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাসে ৪০-৫০ হাজার টাকা আয়ের প্রলোভন দেখিয়ে চার লাখ টাকায় পাঠানো হতো ভিয়েতনাম। সেখানে নিয়ে পাসপোর্ট আটকে চালানো হয় নির্যাতন। পাসপোর্ট আটকে রাখার কারণে চাইলে দেশে ফিরতে পারতেন না ভুক্তভোগী বাংলাদেশিরা।

গত ৩ জুলাই এক বিশেষ ফ্লাইটে ভিয়েতনাম থেকে ১১ বাংলাদেশি অভিবাসী দেশে ফিরেন। এছাড়া, আরো ২৭ জন অভিবাসী ভিয়েতনামে আটক অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন বলে জানা গেছে।

এ ঘটনা তদন্তের ধারাবাহিকতায় পল্টনের ‘মাশ ক্যারিয়ার সার্ভিস’ এবং ‘দি জেকে ওভারসিস লিমিটেড’ নামে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়।

আটকরা হলেন- জামাল উদ্দিন ওরফে সোহাগ (৩৪), কামাল হোসেন (৩৯) ও জামাল হোসেন (৩৭)। এ সময় তাদের কাছ থেকে ২৫৪ টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আটকরা একাধিকবার ভিয়েতনামে গিয়ে সেখানকার দালালদের সঙ্গে বৈঠক করে। সেখানকার দালালরা জানায়, বাংলাদেশ থেকে ব্যবসায়িক উদ্যোক্তাদের ভিয়েতনামে কাজ করার সুযোগ রয়েছে। এর ভিত্তিতে আটকরা দেশের স্থানীয় দালালদের মাধ্যমে সাধারণ লোকজনকে মাসে ৪০-৫০ হাজার টাকা আয়ের প্রলোভন দেখিয়ে রাজি করাতো।

আগ্রহী ব্যক্তির কাজ থেকে ৪ লাখ টাকা করে নিয়ে তাদের পাসপোর্ট বানানো হয়। সেসব তথ্য ভিয়েতনামের দালালদের কাছে পাঠালে তারা বাংলাদেশের এজেন্সিগুলোতে অফার লেটার পাঠায়। এরই ধারাবাহিকতায় সকল প্রক্রিয়া শেষ করে ভিয়েতনামে পাঠানোর পর বাংলাদেশি সাধারণ লোকজনকে ভিয়েতনামের দালালরা এয়ারপোর্টে রিসিভ করে।

এরপর তাদের পাসপোর্ট আটকে একটি ঘরে জিম্মি করে পরিবারের কাছে অর্থ দাবি করে। এদিকে, ভুক্তভোগীদের কোনো স্থায়ী কর্মসংস্থান না করে বিভিন্ন সময়ে ছোট ছোট কাজ দেয়া হয়। পাসপোর্ট আটকে থাকায় ভুক্তিভোগীরা চাইলেও দেশে ফিরতে পারেন না।

আটকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এজেন্সীর লাইসেন্স ব্যবহার করে স্থানীয় পর্যায়ে দালাল নিয়োগের মাধ্যমে ভিয়েতনামে মানবপাচার করে আসছিলো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান রকিবুল হাসান।

Tags: র‌্যাব-৪
Previous Post

ইটালির নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশী যাত্রী নেবে না কাতার এয়ারলাইন্স

Next Post

দুর্নীতি দমনে দরকার আরও কঠোরতা

Next Post
বাঁকা হাতে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতি দমনে দরকার আরও কঠোরতা

করোনাকালে মৃতদেহের জন্য স্বাস্থ্যবিধি মেনে দাফন প্রক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা সংক্রমণ এবং উপসর্গ নিয়ে কুমিল্লায় একদিনে ৯ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT