চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে বাড়ি থেকে করোনা আক্রান্ত ১০০ জন, বরের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:26 অপরাহ্ন 01, জুলাই 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A
বিয়ের সময় বর ও কনের হাতের অলংকার ও পোশাকের বিস্তারিত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস দিনকে দিন বাড়ছে ভারতে। কোনো সমাধানই কাজ করছে না। এতো সংক্রমণের মাঝেও তেমন একটা গুরুত্ব দেয়া হচ্ছে না করোনাকে। মানুষ ইচ্ছে মত ঘুরছে, অনুষ্ঠান করছে, চলাচল করছে। ফলে তার ভয়ংকর পরিণতিও ভোগ করছে। এমনই ভয়ংকর পরিণতি দেখা গেলো ভারতের পাটনার একটি বিয়ে অনুষ্ঠানকে কেন্দ্র করে।

বিয়ে খেতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন ১০০ জন মানুষ। শুধু তাই নয়, বিয়ে করতে যাওয়া বরের মৃত্যু হয়েছে করোনায়।

হিন্দুস্থান টাইমস বলছে, কয়েকদিন আগে পাটনার সাব ডিভিশনের অন্তর্গত পালিয়াগঞ্জের একটি বাড়িতে বিয়ে অনুষ্ঠান হয়। সেখানে ৩৫০ এর অধিক মানুষ যোগ দেয়। তাদের সংস্পর্শ থেকে প্রথমে ১৫ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। পরে ৩৫০ জনের নমুনা পরীক্ষা করে দেখা যায় ১০০ জনই আক্রান্ত।

এমনটাই নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা। বিয়ে বাড়ি থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গুরুগ্রামে একটি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন বর। বিয়ের জন্য গত মাসের শেষের দিকে বিহারে বাড়িতে ফেরেন। তিলক অনুষ্ঠানের পর তার করোনার উপসর্গ ধরা পড়ে। গত ১৫ জুন অর্থাৎ বিয়ের দিন  প্রচন্ড জ্বর হয়। সেজন্য বিয়ে পিছিয়ে দিতে চাইলে পরিবারের সদস্যরা জোরাজুরি করেন। বাধ্য হয়ে জ্বরের ওষুধ খেয়ে বিয়ে করতে যান। দু’দিন পরই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। পাটনার হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

এরইমধ্যে কেউ একজন ফোন করে পুলিশ-প্রশাসনকে পুরো বিষয়টি জানান। তারপরই প্রকৃত তথ্য সামনে আসে।

পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে গত সপ্তাহে তিনদিন সেই গ্রামে বিশেষ ক্যাম্প খোলা হয়। আপাতত ওই এলাকা লকডাউন করা হয়েছে। স্যানিটাইজেশনের কাজ চলছে।

এখনো সেখানে দ্রুত করোনা ছড়িয়ে পড়ছে। সোমবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৯৯। মৃত্যু হয়েছে পাঁচজনের।

ভারতে কয়েকদিন ধরে প্রতিদিন ১৮ হাজারের অধিক করোনা রোগী শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায়ও আক্রান্ত হয়েছে ১৮ হাজার ২৫৮জন। মোট করোনা আক্রান্ত হয়েছে ৫ লাখ ৮৫ হাজার ৭৯২ জন। আর মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ৪১০ জনের।

Tags: করোনাভাইরাসগুরুগ্রামপাটনাভারত
Previous Post

জার্মানিতে প্রবীণ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Next Post

ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’-এ যুক্ত হলেন ফরিদুর রেজা সাগর

Next Post
শুটিং দলের সদস্যরা outdoors, ক্যামেরা ও প্রযুক্তি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’-এ যুক্ত হলেন ফরিদুর রেজা সাগর

চ্যানেল আই অনলাইন: ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT