চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’-এ যুক্ত হলেন ফরিদুর রেজা সাগর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:30 অপরাহ্ন 01, জুলাই 2020
in বিনোদন
A A
শুটিং দলের সদস্যরা outdoors, ক্যামেরা ও প্রযুক্তি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তফা সরয়ার ফারুকীর তারকাবহুল প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’ এ প্রযোজক হিসেবে যুক্ত হলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। বুধবার চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা ফারুকী।

ফারুকী বলেন, নির্মাণের শুরু থেকেই সাগর ভাই (ফরিদুর রেজা সাগর) আমার পাশে ছিলেন। সবসময় সমর্থন জানিয়েছেন। এমনকি আমার প্রথম চলচ্চিত্র ‘ব্যাচেলর’সহ মেড ইন বাংলাদেশ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ও পিঁপড়াবিদ্যাতেও প্রযোজক হিসেবে ছিলেন তিনি। আমার প্রথম আন্তর্জাতিক প্রজেক্টে তাঁকে পাশে পাওয়া নিশ্চয় আনন্দের।

ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’-এ যুক্ত হওয়া প্রসঙ্গে ফরিদুর রেজা সাগর বলেন, আমরা প্রথম থেকেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলোর পাশে থাকার চেষ্টা করে আসছি। টরেন্টো, বুসান, রটার্ডামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও আমাদের ছবি গেছে। নেটফ্লিক্সেও আমাদের একাধিক ছবি রয়েছে। ফারুকীর প্রথম ছবি নির্মাণের সময় থেকেই আমরা ওকে সমর্থন দিয়ে এসেছি। ‘নো ল্যান্ডস ম্যান’ ফারুকীর প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র। তাই এবারও তাকে সমর্থন দিতে তার পাশে থাকবো, এটাই স্বাভাবিক।

চলতি বছরের শুরুতেই শুটিং সম্পন্ন হয়েছে দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আন্তর্জাতিক ছবি ‘নো ল্যান্ডস ম্যান’। শুরু থেকেই একের পর এক চমক দিয়েছেন নির্মাতা। সর্বশেষ চমক দিয়েছেন, ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমানকে যুক্ত করে। যিনি এই ছবির সংগীত পরিচালনার পাশাপাশি সহপ্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন।

গেল নভেম্বর ও ডিসেম্বর নাগাদ এই চলচ্চিত্রের ৭০ ভাগ শুটিং সম্পন্ন হয়েছে নিউ ইয়র্কে। বাকি অংশের চিত্রায়ন হয়েছে অস্ট্রেলিয়া ও ভারতে। ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন বলিউডের মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এছাড়া বাংলাদেশ থেকে আছেন তাহসান ও অস্ট্রেলিয়া থেকে অভিনয় করেছেন মেগান মিশেল।

এ আর রহমানের মতো এই চলচ্চিত্রে প্রযোজক হিসেব যুক্ত আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা ও আমেরিকান প্রযোজক শ্রীহরি সাঠে। এছাড়াও কো-প্রডিউসার হিসেবে আছে বঙ্গবিডি।

‘নো ল্যান্ডস ম্যান’-এর চিত্রনাট্য ইতোমধ্যে একাধিক ফেস্টিভ্যালে ফান্ড জিতে নিয়েছে। এটি ২০১৪ সালে বুসান ফিল্ম ফেস্টিভালে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়। একই বছর নভেম্বরে ভারতের এনএফডিসি আয়োজিত ফিল্ম বাজারে শ্রেষ্ঠ প্রজেক্টের পুরস্কার লাভ করে এবং ডিসেম্বরে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অফ আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড-এর যৌথ উদ্যোগে দেয়া অ্যাপসা ফিল্ম ফান্ড লাভ করে।

Tags: নো ল্যান্ডস ম্যানপিঁপড়াবিদ্যাফরিদুর রেজা সাগরফারুকীমেড ইন বাংলাদেশলিড বিনোদন
Previous Post

বিয়ে বাড়ি থেকে করোনা আক্রান্ত ১০০ জন, বরের মৃত্যু

Next Post

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান মারা গেছেন

Next Post
চ্যানেল আই অনলাইন: ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান মারা গেছেন

Prague's Old Town Square with crowd, clock tower, and historic buildings. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসকে ‘প্রতীকী বিদায়’ জানিয়ে চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT