চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের আরও ৭ ক্রিকেটারের করোনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:19 অপরাহ্ন 23, জুন 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান দলের তিন ক্রিকেটার ব্যাটিং ও ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সকালে খবর তিনজন, রাত হতে হতে বেড়ে দাঁড়াল ১০ জনে। ইংল্যান্ড সফরের দলে থাকা পাকিস্তানের আরও সাত ক্রিকেটারের করোনা শনাক্ত হয়েছে।

ইংল্যান্ড সফরের দিনক্ষণ জানিয়ে দেয়ার পর বড় ধাক্কাই খেয়ে চলেছে পাকিস্তান। সফরের দলে থাকা ২৯ ক্রিকেটারের প্রথমদফা করোনা পরীক্ষায় দশ জনের পজিটিভ ফল বিস্ময়েরই। আঘাত এসেছে কোচিং স্টাফেও। কয়েকজনের ফল আসার অপেক্ষাও আছে।

কোভিড-১৯ শনাক্ত স্কোয়াডের প্রথম তিন ছিলেন- শাদাব খান, হায়দার আলি, হারিস রউফ। তাদের ইংল্যান্ডের বিমানে চড়া অনিশ্চিত হয়ে পড়ার মাঝেই আরও সাত সতীর্থের দুঃসংবাদ শুনতে হল।

নতুন শনাক্তরা হলেন- ফখর জামান, মোহাম্মদ হাফিজ, ইমরান খান, মোহাম্মদ হাসনাইন, কাশিফ ভাট্টি, মোহাম্মদ রিজওয়ান, ওয়াহাব রিয়াজ।

কোচিং স্টাফের একজনের সংক্রমণের খবরও বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুরুর তিন শনাক্তের ব্যাপারে বোর্ডটি জানিয়েছিল, সকলে সুস্থ আছেন। তাদের শরীরে কোনো উপসর্গও নেই। ১৪ দিনের আইসোলেশনে থাকবেন সংক্রমিতরা।

আগস্টে ইংল্যান্ডের মাটিতে তিনটি করে টেস্ট ও টি–টুয়েন্টির সিরিজ খেলার সূচি পাকিস্তানের। সফরের জন্য ২৮ জুন রওনা দেয়ার কথা তাদের। সেখানে পৌঁছে প্রথমে কোয়ারেন্টাইনে থাকবে দল। তারপর নেমে পড়বে অনুশীলনে।

যাওয়ার আগে স্কোয়াডের খেলোয়াড়–কোচদের পরীক্ষা করাচ্ছে পিসিবি। দুদফা হবে টেস্ট। প্রথমদফায় ইমাদ ওয়াসিম ও উসমান শেনওয়ারির ফল নেগেটিভ এসেছে।

Tags: ইমরানইংল্যান্ড-পাকিস্তান সিরিজওয়াহাবকরোনাকরোনাভাইরাসপাকিস্তানপাকিস্তান ক্রিকেট বোর্ডপিসিবিফখরলিড স্পোর্টসশাদাবহাফিজহায়দারহারিস
Previous Post

ঢাবি ছাত্র রাজিব হত্যা: প্রধান আসামি জিহাদ গ্রেপ্তার

Next Post

১৯৭১ এনে দেয়া ৭১ বছরের দল

Next Post
বাংলাদেশের পতাকা হাতে ধরা জনসমাগমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৭১ এনে দেয়া ৭১ বছরের দল

দুই যুবক casual পোশাকে outdoors, ফুলের বাগানে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাশরাফীর ছোট ভাইও করোনায় আক্রান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT