চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি ছাত্র রাজিব হত্যা: প্রধান আসামি জিহাদ গ্রেপ্তার

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
8:03 অপরাহ্ন 23, জুন 2020
in - সেমি লিড, অপরাধ, জনপদ, টাঙ্গাইল
A A
প্রধান আসামি জিহাদ গ্রেপ্তার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজিব হত্যার তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যার পাঁচদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ও জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী মোস্তফা রাজিব হত্যা মামলার প্রধান আসামী জিহাদকে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে টাঙ্গাইলের সন্তোষ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার পর থেকেই পলাতক ছিল জিহাদ ও তার পরিবারের লোকজন। তাদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশের একাধিক টিম। ঘটনার পর থেকেই মোবাইল ফোন ব্যবহার না করে সে দেশের বিভিন্ন জেলায় অবস্থা করেছে। সর্বশেষ সিলেটে অবস্থান করার পর টাঙ্গাইলে আসে। পরে বেলা সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে টাঙ্গাইল সদরের সন্তোষ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল সকালে আদালতে প্রেরণ করা হবে।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের গোলাম মোস্তফা দুলালের ছেলে রাজিব।

গত বৃহস্পতিবার দুপুরে তার মায়ের সাথে আম পাড়াকে কেন্দ্র করে চাচাতো ভাই জিহাদের সামান্য কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিহাদ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ছুরি দিয়ে তার মাকে আঘাত করতে গেলে বাঁধা দেয় রাজিব। এসময় রাজিব কিছু বুঝে উঠার আগেই জিহাদ উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে রাজিবকে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে দ্রুত তাকে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।

এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় রাজিবের বাবা গোলাম মোস্তফা দুলাল বাদি হয়ে জিহাদকে প্রধান আসামি করে আরো তিনজনের নাম উল্লেখ্যসহ মোট চারজনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Previous Post

লক্ষ্যমাত্রা অর্জন না হ‌লেও লাইসেন্স নবায়নের সুযোগ পা‌বে মানি চেঞ্জারগুলো

Next Post

পাকিস্তানের আরও ৭ ক্রিকেটারের করোনা

Next Post
পাকিস্তান দলের তিন ক্রিকেটার ব্যাটিং ও ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের আরও ৭ ক্রিকেটারের করোনা

বাংলাদেশের পতাকা হাতে ধরা জনসমাগমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৭১ এনে দেয়া ৭১ বছরের দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT