চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালে অ্যামাজনের সর্বাধিক জনপ্রিয় পাঁচটি ওয়েব সিরিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:38 অপরাহ্ন 15, জুন 2020
in বিনোদন
A A
অ্যামাজনের জনপ্রিয় ওয়েব সিরিজের বিভিন্ন দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাসের কারণে লম্বা অবসর পেয়েছেন অনেকেই। আর তাই দুশ্চিন্তা ভুলে থাকতে এবং অবসরকে উপভোগ করতে অধিকাংশ মানুষই সময় কাটাচ্ছেন নাটক, সিনেমা ও ওয়েব সিরিজ দেখে। সেক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ওয়েব সিরিজগুলো।

চলমান এই লকডাউনে অনলাইন প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রকাশ পেয়েছে অনেকগুলো ওয়েব সিরিজ। যার ভেতর বেশ কিছু ওয়েব সিরিজ দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে। চলুন জেনে নেওয়া যাক অ্যামাজন প্রাইমের এমনই পাঁচটি ওয়েব সিরিজের নাম:

টেলস ফ্রম দ্য লুপ :
চলতি বছরের শুরুতে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছিল বিজ্ঞান কল্পকাহিনী নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘টেলস ফ্রম দ্য লুপ’। যা সারা বিশ্বের মানুষের কাছেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ওয়েব সিরিজটির একেকটি পর্ব ছিল একেকটির তুলনায় আকর্ষণীয়। ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন নাথানিয়েল হালপ্রেন এবং অভিনয় করেছেন ডেনিয়েল জোলঘাদরি, রেবেকা হলসহ আরো অনেকে।

পাতাল লোক:
মুক্তির পর থেকে ক্রমাগত দর্শকদের প্রশংসা কুড়োচ্ছে ‘পাতাল লোক’। এখনও পর্যন্ত অ্যামাজন প্রাইমের এই ওয়েব সিরিজটি ভাল লাগেনি, এমন মানুষের সংখ্যা বোধ হয় নেই বললেই চলে। কিন্তু তারপরেও বিতর্কের রেশ রয়েছে সমালোচকদের মুখে। অপরাধ-থ্রিলার নিয়ে নির্মিত এই ওয়েব সিরিজটির পরিচালনা করেছেন অবিনাশ অরুণ, প্রসিত রায় এবং প্রযোজনা করেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এছাড়া এর অভিনয়ে ছিলেন জয়দীপ আওলাদ, নীরজ কবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজেশ শর্মা, গুল পানাং, স্বস্তিকা মুখোপাধ্যায়, আসিফ খান, জগজিৎ সাধু, অনিন্দিতা বোস প্রমূখ।

হোম কামিং সিজন টু:
হোম কামিংয়ের প্রথম সিজনটি যারা দেখেছিলেন তারা না চাওয়া সত্ত্বেও এর দ্বিতীয় সিজনটি দেখতে বাধ্য ছিলেন। পডকাস্টের উপর ভিত্তি করে নির্মিত এই ওয়েব সিরিজটি যেমন বেশ ঠাণ্ডা ধরণার ঠিক তেমনি এর প্রতিটি মুহূর্তই ছিল উদ্বেগ করার মত।

পঞ্চায়েত:
গেল মে মাসেই অ্যামাজন প্রাইম মুক্তি দিয়েছে টিভিএফ-এর ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। গতানুগতিক মুভি বা সিরিজ থেকে বেরিয়ে একটি অন্যরকম গল্পের কথা বলা হযেছে এ সিরিজে। অভিনয়, গল্প, সংলাপ প্রত্যেক বিভাগেই দুর্দান্ত নৈপুণ্যের দ্বারা তৈরি করা হয়েছে এই সিরিজ।

গল্পের কেন্দ্রীয় চরিত্র অভিষেক ত্রিপাঠী চরিত্রে অভিনয় করা জিতেন্দ্র কুমার শহুরে ছেলে। সবে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। বেশ কিছু চাকরির জন্য আবেদনও করেছিলেন, কিন্তু সিজিপিএ কম থাকায় পেছনে পড়েছেন কর্পোরেট চাকরির দৌড় থেকে। তাই একরকম বাধ্য হয়েই হাতে থাকা একমাত্র চাকরির জন্য রাজি হতে হয় তাকে। কিন্তু সেখান থেকে একসময় গ্রাম পঞ্চায়েত সচিব হয়ে যান জিতেন্দ্র কুমার, আর সেই থেকেই চলতে থাকে একের পর এক কাহিনী।

আপলোড:
ওয়েব সিরিজের তালিকা আরেকটি জনপ্রিয় সিরিজ হলো ‘আপলোড’। গ্রেগ ড্যানিয়েলস পরিচালিত সায়েন্স ফিকশন কমেডি নিয়ে নির্মিত এই সিরিজে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন রবি এমেল, এ্যান্ডি অ্যালো, এলেগ্রা এডওয়ার্ডস, জাইনাব জনসন, কেভিন বিগলেই সহ আরো অনেকে।

Tags: আপলোডআমাজন প্রাইম ভিডিওওয়েব সিরিজপঞ্চায়েতপাতাল লোকলিড বিনোদন
Previous Post

২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেট পাস

Next Post

সৌদি থেকে দেশে ফিরতে আগ্রহীদের পর্যায়ক্রমে আনা হবে

Next Post

সৌদি থেকে দেশে ফিরতে আগ্রহীদের পর্যায়ক্রমে আনা হবে

স্বেচ্ছাসেবক লীগ নেতারা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বেচ্ছাসেবক লীগের জাতীয় বৃক্ষরোপন দিবসের কর্মসূচি পালিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT