চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভার্চুয়াল হাইকোর্টে তথ্য গোপন করায় পাঁচ আসামির জামিন বাতিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 অপরাহ্ন 10, জুন 2020
in - সেমি লিড, আদালত
A A
ভার্চুয়াল হাইকোর্ট ভবনের সামনে ডলফিন রক্ষার প্রতীকী মূর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বীকারোক্তিমূলক জবানবন্দি, অভিযোগপত্রসহ একটি হত্যা মামলার তথ্য গোপন করে জামিন পাওয়া পাঁচ আসামির জামিন বাতিল করেছেন হাইকোর্ট।

খুলনার দিঘলিয়ার টিপু শেখ হত্যা মামলার এই পাঁচ আসিামি হলেন- সোহাগ শেখ, সেলিম শেখ, জুয়েল শেখ, লুৎফর শেখ ও আব্দুল্লাহ মোল্লা।

এছাড়া হাইকোর্ট এই পাঁচ আসামির আইনজীবী আবু হেনা মোস্তফা কামালকে ‘হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে আর কোনো মামলা পরিচালনা করতে নিষেধ করেছেন। এবং আগামী সাত দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে যে, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না।’

তথ্য গোপন ও জালিয়াতির বিষয়টি রাষ্ট্রপক্ষ থেকে আদালতের নজরে আনার পর বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার ওই পাঁচ আসামিদের জামিন বাতিল করে আদেশ দেয়।

আদালত আজ তার আদেশে ওই পাঁচ আসামিকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছে। তবে এই সময়ের মধ্যে আসামিরা আত্মসমর্পন না করলে তাদের গ্রেপ্তার করতে খুলনার এসপিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ মে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল বেঞ্চ থেকে এই পাঁচ আসামির জামিন হয়েছিল। সেদিন এই পাঁচ আসামির জামিন আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন আবু হেনা মোস্তফা কামাল।

আজ আদেশের সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.বশির উল্লাহ। আদেশের পর হাইকোর্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.বশির উল্লাহ বলেন, ‘পাঁচ আসামির আইনজীবী আবু হেনা মোস্তফা কামালকে ভার্চুয়াল হাইকোকোর্ট বেঞ্চে আর কোনো মামলা পরিচালনা করতে নিষেধ করা হয়েছে। এছাড়া আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে যে, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না।’

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ আরো বলেন, ‘সম্প্রতি আমরা এই জালিয়াতির বিষয়ে জানতে পারি। এরপর মামলার এজাহারটি পাঠালে জালিয়াতির বিষয়টা ধরা পড়ে। যে এজাহারটি দাখিল করে জামিন নেয়া হয়েছিল তার সাথে মামলার আসল এজাহারটির কোনো মিল নেই।’

গত বছর ৬ সেপ্টেম্বর খুলনার দিঘলিয়া উপজেলার পরবিলার টিপু শেখকে অতর্কিত হামলা করে খুন করা হয়। পরে তার ছেলে আলমগীর শেখ থানায় মামলা দায়ের করেন। গত বছর ২১ ডিসেম্বর এই মামলার অভিযোগ পত্র দাখিল করা হয়।

Tags: ভার্চুয়াল হাইকোর্ট
Previous Post

রোববার থেকে জলাশয়-নর্দমা পরিষ্কার করবে ডিএসসিসি

Next Post

সরকারি হাসপাতালে আইসিইউ ৭৩৩টি

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি হাসপাতালে আইসিইউ ৭৩৩টি

আইডিয়াল স্কুলের বেতন কাঠামোসহ শিক্ষকদের বিষয়ে জানতে চেয়েছে হাইকোর্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT