চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোববার থেকে জলাশয়-নর্দমা পরিষ্কার করবে ডিএসসিসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:35 অপরাহ্ন 10, জুন 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ডিএসসিসি কর্মকর্তারা জলাশয় পরিষ্কার কাজের পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জলাধার সচল রাখার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রোববার থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্গত ব্যক্তিমালিকানাধীন ছাড়া বাকি সব জলাশয় পরিষ্কার কার্যক্রম শুরু করা হচ্ছে। আর এর পরবর্তী রোববার থেকে শুরু হবে নর্দমা পরিষ্কার কার্যক্রম।

বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক বাস্তবায়িত ওসমানী উদ্যানের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ কথা জানান।

এ সময় মেয়র তাপস বলেন, জলাশয়গুলো পরিষ্কার করার পর আমরা সেখানে মাছ চাষের ব্যবস্থা করব এবং হাঁস অবমুক্ত করব, যাতে করে সব সময় পানি সচল থাকে। জলাশয় ও নর্দমা পরিষ্কার করা হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি তা মশা নিধনেও কার্যকর ভূমিকা রাখবে।

এ রকম অনেক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, পর্যায়ক্রমে আমরা সেসব উদ্যোগ বাস্তবায়ন করব। আশা করি, এর মাধ্যমে ঢাকাবাসী পরিবর্তনের প্রতিফলনটা শিগগিরই উপলব্ধি করতে পারবে।

ঢাকা জলাশয় পরিষ্কার ও নির্মাণের কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ ওসমানী উদ্যান উন্নয়ন প্রকল্পের কাজে শ্লথ গতি দেখে দক্ষিণ সিটির মেয়র বিরক্তি প্রকাশ করেন এবং কাজে গতি আনতে নতুন কিছু নির্দেশনাও দেন।

পরে মেয়র বংশালের বাংলাদেশ মাঠের উন্নয়ন কাজে গৃহীত প্রকল্প সরেজমিন পরিদর্শন করেন এবং আগামী তিন মাসের মধ্যে প্রকল্পের কাজ শতভাগ শেষ করার নির্দেশ দেন।

মেয়রের সাথে এ সময় দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোহাম্মদ ইমদাদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারারা উপস্থিত ছিলেন।

Tags: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
Previous Post

হ্যাজার্ডে ফিরবে রিয়ালের ভাগ্য!

Next Post

ভার্চুয়াল হাইকোর্টে তথ্য গোপন করায় পাঁচ আসামির জামিন বাতিল

Next Post
ভার্চুয়াল হাইকোর্ট ভবনের সামনে ডলফিন রক্ষার প্রতীকী মূর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভার্চুয়াল হাইকোর্টে তথ্য গোপন করায় পাঁচ আসামির জামিন বাতিল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি হাসপাতালে আইসিইউ ৭৩৩টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT