চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় অপমৃত্যুর মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:55 অপরাহ্ন 28, মে 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
চট্টগ্রামে অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫ রোগী নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বুধবার রাতেই হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে গুলশান থানায় মামলাটি লিপিবদ্ধ করা হয়।

বৃহস্পতিবার মামলার বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

ওসি মো. কামরুজ্জামান বলেন, আগুনে ৫ জন নিহতের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এটি দায়ের করেছেন। তবে এর বাইরে কারো অভিযোগ থাকলে, এজাহার আকারে আমাদের দিতে পারেন। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় গুলশান অপরাধ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) আব্দুল আহাদকে প্রধান করে তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ৭ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ দেয়া হয়েছে কমিটিকে।

বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ঘটনা তদন্তে ঘটনাস্থল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিম আলামত সংগ্রহ করছে। তদন্তে কাজ করছে গুলশান থানা পুলিশ। ফায়ার সার্ভিস থেকে আগুনের কারণ অনুসন্ধানে ‌তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুষ্ঠু তদন্তে সিটি করপোরেশনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা প্রদান করা হবে। তদন্ত সাপেক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেল যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে ইউনাইটেড হাসপাতালের অস্থায়ী করোনা আইসোলেশন সেন্টারে আগুন লাগে। রাত ১০টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসলেও এ ঘটনায় করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন এক নারীসহ পাঁচজন মারা যান। তাদের মধ্যে তিনজনের করোনা পজেটিভ ছিল।

Tags: অপমৃত্যু মামলাইউনাইটেড হাসপাতালকরোনাভাইরাস
Previous Post

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু, শনাক্ত ২০২৯

Next Post

করোনাকাল: চয়নিকা চৌধুরীর পরিকল্পনায় নেপথ্যের মানুষেরা একসঙ্গে

Next Post
নেপথ্যের মানুষেরা একসঙ্গে, করোনাকালীন পরিস্থিতিতে চয়নিকা চৌধুরীর পরিকল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকাল: চয়নিকা চৌধুরীর পরিকল্পনায় নেপথ্যের মানুষেরা একসঙ্গে

করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক আশরাফ আলী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT