চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক আশরাফ আলী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:51 অপরাহ্ন 28, মে 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক আশরাফ আলী (৬০)। বুধবার দিবাগত (২৭ মে) রাতে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যান বলে জানা গেছে।

হাসপাতালের কন্ট্রোল রুম ইনচার্জ ও পিআরও তারিক শিবলী চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের এ কর্মকর্তা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। পরে তাকে আইসিইউতে নেয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার করোনাভাইরাসের উপসর্গ ছিল। আজ বৃহস্পতিবার তার করোনা পরীক্ষার জন্য স্যাম্পল পাঠানো হয়েছে আইইডিসিআরে। সন্ধ্যানাগাদ হয়তো রিপোর্ট পাওয়া যাবে। তখন পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় মারা গেছেন কি না।

তবে বাংলাদেশ ব্যাংক বলছে, ওই ব্যাংক কর্মকর্তা হার্টঅ্যাটাক করে মারা গেছেন। তার করোনার কোনো লক্ষণ ছিল না।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, কর্মকর্তা আশরাফ আলী করোনায় মারা যাননি। তিনি হার্টের সমস্যা ভুগছিলেন। হার্টফেইল করে মারা গেছেন।

তিনি বলেন, আমি এই মাত্র আশরাফ আলীর বাসা থেকে এলাম। হাসপাতালের দেয়া তার ডেট সার্টিফিকেটেও লেখা আছে হার্টের সমস্যায় মারা গেছেন। তবে তার করোনা পরীক্ষা করা হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ ব্যাংক বলছে, ওই কর্মকর্তায় করোনায় মারা যাননি। এ বিষয়ে জানতে চাইলে রিজেন্ট হাসপাতালের পিআরও তারিক শিবলী বলেন, করোনা কাউকে মেরে ফেলে না। করোনা রোগীর কোনো না কোনো অরগ্যানকে বন্ধ করে দেয়। যেমন- হয়তো শ্বাসনালী বন্ধ করে দেয়, কিডনি ড্যামেজ করে ফেলে বা হার্ট ব্লক করে দেয়। অর্থাৎ কোনো না কোনো অরগ্যানকে অকেজো করে দেয়। এতে রোগী মারা যায়। তেমনি বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তারও হার্ট ফেইলিউর হয়। এতে তিনি মারা যান।

তিনি বলেন, তাই কখনোই ডেথ সার্টফিকেটে সরাসরি লেখা হয় না যে, রোগী করোনায় মারা গেছেন। তবে তার করোনা পজিটিভ ছিল কি না তা রিপোর্ট পেলে জানা যাবে।

তবে করোনার উপসর্গ নিয়ে এই প্রথম বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা মারা গেলেন।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৭ জন কর্মকর্তা মারা যান। এছাড়া একজন ব্যাংক পরিচালকও করোনায় মারা গেছেন। যেসব ব্যাংকার করোনায় মারা গেছেন তারা হলেন- সিটি ব্যাংকের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মুজতবা শাহরিয়ার, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (পিও) মাহবুব এলাহী, রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সহিদুল ইসলাম খান, এনসিসি ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জামশেদ হায়দার চৌধুরী, উত্তরা ব্যাংকের শান্তিনগর শাখার কর্মকর্তা ওয়াহিদ মর্তুজা, জনতা ব্যাংকের লোকাল অফিসের অ্যাডমিন শাখার এক্সিকিউটিভ অফিসার হাসিবুর রহমান এবং সিটি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এস আলম গ্রুপ ও এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদ আলম।

করোনায় ব্যাংকারদের আক্রান্তের সংখ্যাও দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত ৬০ জন ব্যাংকার এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে বিভিন্ন ব্যাংক সূত্রে জানা গেছে।

এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ৩০ জন কর্মকর্তা। এরপরই রয়েছে বেসরকারি ইসলামী ব্যাংকের ১০ জন। অগ্রণী ব্যাংকের ৩ জন, রূপালী ব্যাংকের ৩ জন, সাউথইস্ট ব্যাংকের ৩ জন, সিটি ব্যাংকের ২ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকের ২ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ১ জন ও মার্কেন্টাইল ব্যাংকের ১ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকটি ব্যাংকের পরিচালক। এর মধ্যে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ রয়েছেন। তি‌নি শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক। যদিও তিনি সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে।

এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহী।

Tags: করোনাকরোনাভাইরাসবাংলাদেশ ব্যাংক
Previous Post

করোনাকাল: চয়নিকা চৌধুরীর পরিকল্পনায় নেপথ্যের মানুষেরা একসঙ্গে

Next Post

আম্পান বিধ্বস্ত পশ্চিমবঙ্গের পাশে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স

Next Post
কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার শাহরুখের ছবি, পটভূমিতে উজ্জ্বল রঙিন আলো।. Channel i News - চ্যানেল আই নিউজ

আম্পান বিধ্বস্ত পশ্চিমবঙ্গের পাশে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স

বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার গণপরিবহন চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT