চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশো-মেহজাবীনকে নিয়ে ঈদে আরিয়ানের ‘উপহার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:33 অপরাহ্ন 16, মে 2020
in বিনোদন
A A
নিশো-মেহজাবীনকে নিয়ে ঈদে আরিয়ানের উপহার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল কয়েকবছর ধরে উৎসব মানেই টিভি পর্দায় মিজানুর রহমান আরিয়ানের একাধিক চমক। এবারও হচ্ছে না তার ব্যতিক্রম! তবে করোনাকালের এই ঘরবন্দি সময়ে ঈদে এবার একটি কাজই দেখা যাবে এই তরুণ নির্মাতার!

এই শহরে অলিখিত লকডাউন আরোপের ঠিক আগমুহূর্তে আরিয়ান নির্মাণ করেন এবারের ঈদের জন্য ‘উপহার’। মূলত এটি নির্মাণের পর ঈদ উৎসবের জন্য আর কোনও নাটক নির্মাণ করা হয়নি তার।

আরিয়ান বলেন, ‘আমার পরিকল্পনা ছিল ছয়টি কাজ করবো এই ঈদে। সবকিছু প্রস্তুতও ছিল। ‘উপহার’ দিয়ে শুরু করলাম। কারণ এটা আমার অন্যতম প্রিয় একটি কাজ। তবে এটি শেষ করলেও বাকি কাজগুলো আর করা হলো না।

যথারীতি নিজের চিত্রনাট্যে নির্মিত আরিয়ানের এই কাজটির মূল পাত্র-পাত্রী হিসেবে আছেন চলমান সময়ের সবচেয়ে সফল জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

সিএমভি’র প্রযোজনায় নির্মিত কাজটি প্রসঙ্গে আরিয়ান বলেন, কাজটি সম্পর্কে আগাম একটি অক্ষরও আমি বলতে চাই না। আমি চাই আগাম কিছু না জেনে এর পুরোটাই দর্শকরা দেখুক। অনুরোধ করছি, একেবারে শেষ পর্যন্ত যেন নাটকটি মানুষ দেখেন। আর গল্প সম্পর্কে এটুকুই বলবো, এটা সম্পর্কের গল্প।

তবে কী ‘উপহার’ ছাড়া এই ঈদে আর কোনও নাটক থাকছে না মিজানুর রহমান আরিয়ানের? জবাবে জানালেন, আরও দুই একটি নাটক সম্প্রচার হতে পারে ঈদে। তবে সেগুলো নির্মাণ করেছিলেন গেল বৈশাখী উৎসবের জন্য। করোনা পরিস্থিতির কারণে সেগুলো প্রচার হয়নি। ঈদ উৎসবের জন্য তার একটাই নির্মাণ- ‘উপহার’।

এদিকে ‘উপহার’ প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, নাটকটি ঈদের বিশেষ আয়োজনে উন্মুক্ত করা হবে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

Tags: আরিয়ানঈদনিশোমেহজাবীনলিড বিনোদন
Previous Post

করোনাভাইরাস: ২৫০০ সুবিধাবঞ্চিত পরিবারের জন্য ত্রাণ

Next Post

ভারতের জন্য ক্রিকেটের দুয়ার খুলে দিচ্ছে শ্রীলঙ্কা

Next Post

ভারতের জন্য ক্রিকেটের দুয়ার খুলে দিচ্ছে শ্রীলঙ্কা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: ২৪ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT