চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: ২৪ জন নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:41 অপরাহ্ন 16, মে 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে আবারও দুর্ঘটনায় প্রাণ হারালো ২৪ জন শ্রমিক। শনিবার ভোর ৩টার দিকে অন্য রাজ্যে কাজ করা শ্রমিকদের বহনকারী একটি ট্রাক মুখোমুখি ধাক্কা খায় বিপরীত দিক থেকে আসা অন্য আরেকটি ট্রাকের সঙ্গে।

এসময় আহত হয় আরও ৩০ জন শ্রমিক। তাদের মধ্যে অনেকের অবস্থায় গুরুতর। উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ঘটে ওই ভয়াবহ দুর্ঘটনা।

করোনাভাইরাসের সংক্রমণ কমাতে জারি করা লকডাউনের কারণে ওই শ্রমিকরা নিজেদের বাড়ি থেকে বহু দূরে কাজে এসে আটকে পড়েছিলো। অনেক দিনের চেষ্টার পর একটি ট্রাকে করে বাড়ি ফেরার ব্যবস্থা করতে পেরেছিলো তারা।

জানা গেছে, অন্য রাজ্য আটকে পড়া শ্রমিকদের ওই দলটি রাজস্থান থেকে যাত্রা শুরু করেছিল। তাদের মধ্যে ছিলো বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গেরও শ্রমিক। বহুদিন ধরে অন্য রাজ্যে আটকে থেকে বাড়ি ফিরতে মরিয়া হয়ে উঠেছিলো তারা। তাই ঝুঁকি নিয়েই খাবারের প্যাকেট বহনকারী ওই ট্রাকে করে বাড়ি ফেরার চেষ্টা করে তারা। পথেই উত্তরপ্রদেশের অরাইয়া জেলায় ওই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

ছড়িয়ে পড়া খবর ও ছবি থেকে জানা যায়, দুর্ঘটনাটি ঘটার পরপরই ওই শ্রমিকদের সহায়তায় ছুটে আসেন স্থানীয় মানুষজন। পুলিশের পাশাপাশি আহতদের উদ্ধার করতে হাত লাগান তারাও।আবার এর মধ্যেও দেখা যায় কিছু মানুষ দুর্ঘটনাগ্রস্ত ওই ট্রাক থেকে খাবারের প্যাকেট বের করতে ব্যস্ত।

এর আগে গত ৮ মে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে শ্রমিকদের একটি দল মহারাষ্ট্রের একটি রেললাইনে ঘুমিয়ে পড়ে। পরে একটি মালগাড়ি চলে যায় তাদের উপর দিয়ে। সেখানে ১৬ শ্রমিকের মৃত্যু হয়।

পরে ১০ মে লকডাউনের মধ্যে ট্রাকে করে বাড়ি ফেরার সময় ট্রাক উল্টে প্রাণ হারায় আরো ৫ শ্রমিক।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসমৃত্যুশ্রমিক
Previous Post

ভারতের জন্য ক্রিকেটের দুয়ার খুলে দিচ্ছে শ্রীলঙ্কা

Next Post

লরির ধাক্কায় প্রাণ গেল তামিল নির্মাতার

Next Post

লরির ধাক্কায় প্রাণ গেল তামিল নির্মাতার

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ৯৩০, মৃত ১৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT