চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লকডাউনে নিয়ম ভেঙে শুটিং করিনি: লিখিত বিবৃতিতে উর্মিলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:35 অপরাহ্ন 12, মে 2020
in বিনোদন
A A

করোনা সংক্রমণ এড়াতে ২২ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য সবধরনের শুটিং বন্ধ রাখার ঘোষণা দেয় দেশের ছোটপর্দার সংশ্লিষ্ট সংগঠনগুলো। কিন্তু এই ঘোষণা অমান্য করে কেউ কেউ নাটক নির্মাণ ও অভিনয়ে যুক্ত হচ্ছেন বলে অভিযোগ।

তেমনি একটি অভিযোগ উঠেছিলো লাক্স তারকা খ্যাত অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তীকরের নামে। শোনা গিয়েছিলো, লকডাউনের নিয়ম ভঙ্গ করে গোপনে ঈদের নাটকের শুটিং করছিলেন তিনি!

বিষয়টি শ্রাবন্তীর দৃষ্টিগোচর হলে তিনি গণমাধ্যমে বিবৃতি দিয়ে পুরো বিষয়টিকে ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেছেন।

নিজের অবস্থান পরিস্কার করে উর্মিলা লিখিত বিবৃতি দিয়ে বলেন, যে বা যারা আমার সাথে কথা না বলেই আমার বক্তব্য ছাড়াই ‘গোপনে শুটিং করেছি’ বলে রটাচ্ছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং মনগড়া।

এমন রটনার কারণে সংশ্লিষ্ট সংগঠনগুলোর কাছে হেয় করা হয়েছে বলেও প্রশ্ন রাখেন শ্রাবন্তী কর। তিনি বলেন, সবাই ফোন করে জানতে চাইছেন কেন আমি নিয়ম ভাঙলাম। অথচ আমি শুটিং করিনি। এটি পুরোপুরি মিথ্যে খবর।

ঘটনার বিস্তারিত জানিয়ে উর্মিলা শ্রাবন্তী কর আরও বলেন, আমি নাকি পূবাইলের হাস্নাহেনা শুটিং স্পটে সাত পর্বের একটি ধারাবাহিক নাটকে লুকিয়ে শুটিং করেছি! সত্যটা হলো আমাকে একটি নাটকের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু করোনার এই অসময়ের জন্য আমি কাজটি ফিরিয়ে দিয়েছি। তাছাড়া আমার মা গুরুতর অসুস্থ। আমি ছাড়া মায়ের দেখাশোনার দেখার কেউ নেই। তাকে ঘরে একা ফেলে রেখে আমি কেমন করে তিন চারদিনের জন্য নাটকের শুটিং করতে যাবো?

উর্মিলা জানান, একটু খোঁজ নিলেই সঠিক তথ্য পাওয়া যেত। যে হাস্নাহেনার কথা বলা হচ্ছে সেখানে কথা বললেও তারা নিশ্চিত করতো নাটকের শুটিং হচ্ছে কী না! হলে কে কে অভিনয় করছেন। কোনো যাচাই বাছাই ছাড়া যিনি বা যারা আমাকে নিয়ে মিথ্যে সংবাদটি ছড়িয়েছেন তারা কাজটি ঠিক করেননি।

Tags: অভিনেত্রীঈদউর্মিলা শ্রাবন্তী করকরোনাছোটপর্দালকডাউনলাক্স তারকালিড বিনোদনশুটিং
Previous Post

মাগুরায় মায়ের কোল থেকে কেড়ে নিয়ে শিশু হত্যার অভিযোগ

Next Post

২০০৫ অ্যাশেজ নিয়ে পন্টিংকে ধুয়ে দিলেন ওয়ার্ন

Next Post
অস্ট্রেলিয়ার পন্টিং ও ওয়ার্নের মধ্যে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৫ অ্যাশেজ নিয়ে পন্টিংকে ধুয়ে দিলেন ওয়ার্ন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাষণ দিচ্ছেন, পেছনে ভারতের পতাকা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে লকডাউনের মেয়াদ আরও বাড়ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT