চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০০৫ অ্যাশেজ নিয়ে পন্টিংকে ধুয়ে দিলেন ওয়ার্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:30 অপরাহ্ন 12, মে 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার পন্টিং ও ওয়ার্নের মধ্যে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৮৯ থেকে ২০০২, টানা আট অ্যাশেজ জিতে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ধরে রেখেছিল অস্ট্রেলিয়া। জয়ের সেই লাগামটা খুলে যায় ২০০৫ সালে এসে, রিকি পন্টিংয়ের নেতৃত্বে। সেসময় অজি সাবেক অধিনায়কের একাধিক ভুল সিদ্ধান্তের কারণে দলকে অ্যাশেজ বিসর্জন দিতে হয়েছিল বলে সমালোচনা করেছেন কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন।

মাইক গ্যাটিংয়ের নেতৃত্বে ১৯৮৬ সালে অস্ট্রেলিয়া থেকে অ্যাশেজ জয়ের পর বিজয়ের সৌভাগ্য হারিয়ে বসে ইংল্যান্ড। অ্যালান বোর্ডারের হাত ধরে এরপর থেকে ইংলিশদের উপর নিয়ন্ত্রণ ছড়িয়ে বসে অজিরা। পরে মার্ক টেলর, স্টিভ ওয়াহরা অস্ট্রেলিয়াকে নিয়ে যান অন্য পর্যায়ে। স্টিভ ওয়াহর দলটিকে বলা হয় সর্বকালের সেরা অস্ট্রেলিয়া দল।

ওয়াহর পর নেতৃত্বের ব্যাটন হাতে পান রিকি পন্টিং। তার নেতৃত্বে ২০০৩ বিশ্বকাপ জিতলেও আসল জায়গায় কর্তৃত্ব হারিয়ে বসে অস্ট্রেলিয়া। মাইকেল ভনের নেতৃত্বে গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্নদের দলকে হতবাক করে নিজ ঘরে অ্যাশেজ পুনরুদ্ধার করে ইংল্যান্ড।

সিরিজে লর্ডসের প্রথম টেস্টে ৯ উইকেটের বিশাল হারের পর এজবাস্টনে মাত্র ২ রানে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। ম্যাচের চতুর্থদিনে মাত্র দুই উইকেট হাতে রেখে ১০৭ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। অসামান্য এক লড়াইয়ের পর দুই রান দূরে থাকতে থেমে যায় অজি ইনিংস।

এজবাস্টনের সেই টেস্টে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রিকি পন্টিং। সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে দাঁড়িয়েছিল বলে মনে করেন ওয়ার্ন।

‘নাসের হুসেইন গ্যাবায় একবার সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিল। ২০০২-০৩ অ্যাশেজে সে টস জিতে বলেছিল- আমরা আগে বল করবো। ব্রিসবেনে একই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। গ্যাবায় তো তাও প্রথমদিন বল হাল্কা টার্ন করতো, ব্রিসবেনে একদমই না।’

‘পান্টারের (পন্টিং) সেই সিদ্ধান্ত ছিল যেকোনো অধিনায়কের নেয়া সর্বকালের ভুল সিদ্ধান্তগুলোর একটি।’

ব্রেট লিকে নিয়ে এজবাস্টনের সেই টেস্ট জিতেই যাচ্ছিল অস্ট্রেলিয়া। নিজে হিট উইকেট আউট হয়ে ম্যাচটা ইংল্যান্ডের হাতে তুলে দিয়েছেন বলে এখনো আফসোস হয় ওয়ার্নের।

‘ইংল্যান্ডের বোলিং আক্রমণ ছিল দুর্দান্ত। তারা ৯০ মাইল বেগে রিভার্স সুইং করাতে পারতো। স্টিভ হার্মিসন ছিল, অ্যান্ড্রু ফ্লিনটফ ছিল। আমার কাজ ছিল শুধু টিকে থাকা।’

‘আমার ভাবনা শুধুই ছিল সিরিজ নিয়ে, এমন সময় কীভাবে যে আমার পা স্টাম্পে লেগে গেলো বুঝতেই পারিনি। কোনো একভাবে আমার পা স্টাম্পে লেগে গিয়েছিল, আমি জানতামই না।’

Tags: ওয়ার্নপন্টিংলিড স্পোর্টস
Previous Post

লকডাউনে নিয়ম ভেঙে শুটিং করিনি: লিখিত বিবৃতিতে উর্মিলা

Next Post

ভারতে লকডাউনের মেয়াদ আরও বাড়ছে

Next Post
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাষণ দিচ্ছেন, পেছনে ভারতের পতাকা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে লকডাউনের মেয়াদ আরও বাড়ছে

চ্যানেল আই অনলাইন এর দুই সাংবাদিক হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার জিনোম সিকোয়েন্স উদঘাটন করেছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT