চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন সাংবাদিক পার্ল হত্যা: শেখের মৃত্যুদণ্ড প্রত্যাহারে আপিল করবে বাবা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:29 অপরাহ্ন 03, মে 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
একজন পুরুষ হাসিমুখে দেখছেন, পর্দার পেছনে বাড়ির জানালা দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এশিয়া বিষয়ক ব্যুরোপ্রধান ড্যানিয়েল পার্লের হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ব্রিটিশ বংশোদ্ভূত জঙ্গি আহমেদ ওমর সাঈদ শেখের মৃত্যুদণ্ড প্রত্যাহার ও তিন সহযোগীর খালাসের বিরুদ্ধে পাকিস্তান সুপ্রীম কোর্টে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে পার্লের বাবা জুডে পার্ল।

রোববার একটি ভিডিও বার্তায় এমন সিদ্ধান্তের কথা তিনি বলেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

২০০২ সালে ইসলামপন্থী সন্ত্রাসীদের বিষয়ে গবেষণা করতে পাকিস্তানে এসে খুন হন দ্য ওয়ালস্ট্রিট জার্নালের সাংবাদিক ড্যানিয়েল পার্ল। ওই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তর মৃত্যুদণ্ড খারিজ করে গত মাসে ৭ বছরের কারাদণ্ডের রায় দিয়েছে পাকিস্তান আদালত। এছাড়া তার সঙ্গে অভিযুক্ত আরো তিন জনকে খালাস দিয়েছে ওই আদালত।

ভিডিও বার্তায় জুডে পার্ল বলেন, ‘আমরা পরিবারের পক্ষ থেকে পাকিস্তান সুপ্রিম কোর্টে আপিল করার আবেদন করেছি।’

তিনি বলেন, ‘‘আমরা কেবলমাত্র আমাদের ছেলের জন্যই নয়, পাকিস্তানের আমাদের প্রিয় বন্ধুদের জন্যও আমরা ন্যায়বিচারের পক্ষে দাঁড়িয়েছি যাতে তারা সহিংসতা ও সন্ত্রাসমুক্ত সমাজে বাঁচতে পারে এবং তাদের সন্তানদের শান্তি ও সম্প্রীতিতে বড় করতে পারে।’’

গত ২ এপ্রিল রায়ে ওমর সাঈদের মৃত্যুদণ্ড বাতিল করে ৭ বছরের কারাদণ্ড ঘোষণা করে আদালত। কিন্তু সে ১৮ বছর ধরে কারাগারে আছে। সেসময় তার আইনজীবী খাজা নাভিদের দাবি করেন, ওমর সাঈদ কিডন্যাপে জড়িত থাকলেও সেই যে হত্যা করেছে তার প্রমাণ আদালতের কাছে নেই। তাই তাকে শুধু কিডন্যাপের দায়ে ৭ বছর জেল দেয়া হয়েছে।

২০০২ সালের জানুয়ারি মাসে ড্যানিয়েল পার্ল ইসলামি সন্ত্রাসবাদ সম্পর্কে বিস্তারিত গবেষণার জন্য করাচিতে আসেন। পরে তাকে অপহরণ করে করাচিতে শিরশ্ছেদ করা হয়। এক মাস পরে পার্লের শিরশ্ছেদের একটি ভিডিও মার্কিন কনস্যুলেটে পাঠানো হয়েছিল।

ওমর সাঈদকে ২০০২ সালে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। তার অন্য তিন সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

Previous Post

পিছমোড়া করে বাঁধা ‘মুক্ত গণমাধ্যম’

Next Post

লকডাউন প্রত্যাহারে প্রস্তুত দিল্লি: কেজরিওয়াল

Next Post
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লকডাউন প্রত্যাহার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লকডাউন প্রত্যাহারে প্রস্তুত দিল্লি: কেজরিওয়াল

করোনা, এ যেন বিপজ্জনক উইকেটে টেস্ট ব্যাটিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT