চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বাবা-মা আক্রান্ত হলেও নবজাতক সুস্থ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:45 অপরাহ্ন 04, এপ্রিল 2020
in আন্তর্জাতিক
A A
নবজাতকের পা ধরে রাখা শিশুর ছবি, মা বা ডাক্তার দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে লকডাউনের মধ্যেই করোনা আক্রান্ত এক পরিবারে আসলো সুখবর। সম্পূর্ণ সুস্থ এক নবজাতকের জন্ম হলো দিল্লির এক চিকিৎসক পরিবারে।

শিশুটির মা ও বাবা দুজনের শরীরেই কোভিড-১৯ পজিটিভ ধরা পডেছে। এর আগে গর্ভবতী অবস্থায় যখন করোনা আক্রান্ত ওই মহিলাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় তখন টেনশনে ছিলেন সেখানকার চিকিৎসকরাও। কিন্তু অলৌকিকভাবেই করোনা পজিটিভ বাবা-মায়ের সদ্য জন্মানো সন্তান হলো করোনা-নেগেটিভ হয়ে। এতে সেখানে যেন শীতল হাওয়া বয়ে গেলো সবার মাঝে।।

শুক্রবার গভীর রাতে সম্পূর্ণ সুস্থ ওই শিশুর জন্ম হয় বলে জানায় এনডিটিভি।

ভারতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে, বাদ যাচ্ছেন না চিকিৎসকরাও। এখনও পর্যন্ত ৫০ জনেরও বেশি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যে শিশুটির জন্ম হয়েছে তার বাবা-মা দু’জনেই পেশায় চিকিৎসক। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে করতে তাদের দেহেও কখন যেন অজান্তেই বাসা বেঁধেছিল করোনাভাইরাস।

৯ মাসের গর্ভবতী ছিলেন মহিলা চিকিৎসক। ফলে বাবা-মা দু’জনের শরীরেই করোনা পজিটিভ ধরা পড়ায় চিন্তায় ছিলেন অন্য চিকিৎসকরাও।

আশঙ্কা ছিল, হয়তো করোনার জীবাণু শরীরে নিয়েই জন্ম হবে শিশুটির। কিন্তু স্বস্তির কথা এই যে, সবার সব ভয়কে মিথ্যে প্রমাণ করে একেবারে সুস্থ অবস্থায় জন্মেছে ওই শিশু।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসনবজাতকভারত
Previous Post

ফ্রান্সে লকডাউনের মধ্যেও দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ২

Next Post

মির্জা ফখরুলের কাণ্ডজ্ঞানহীন বক্তব্যে জাতি হতাশ: কাদের

Next Post
কাদের কথা বলছেন, প্যাডে লেখা বই ও বোতল পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুলের কাণ্ডজ্ঞানহীন বক্তব্যে জাতি হতাশ: কাদের

জাভেদ হাস্যোজ্জ্বল মুখে, পিঁপড়া পোশাক পরিহিত, ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সফল অস্ত্রোপচার, শঙ্কামুক্ত অভিনেতা জাভেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT