চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সফল অস্ত্রোপচার, শঙ্কামুক্ত অভিনেতা জাভেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:59 অপরাহ্ন 04, এপ্রিল 2020
in বিনোদন
A A
জাভেদ হাস্যোজ্জ্বল মুখে, পিঁপড়া পোশাক পরিহিত, ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশীয় চলচ্চিত্রের এক সময়ের পর্দা কাঁপানো অভিনেতা জাভেদের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। রবিবার (৫ এপ্রিল) আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হবে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

জাভেদের সর্বশেষ অবস্থার খোঁজ রাখছেন শিল্পী সমিতির দুই নেতা মিশা সওদাগর ও জায়েদ খান। এই নৃত্যশিল্পী ও অভিনেতার বর্তমান অবস্থা জানিয়ে শনিবার সন্ধ্যার পর জায়েদ জানান, শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা জাভেদ ভাইয়ের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি। সকালে তাঁর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

জায়েদ জানান, চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন শঙ্কামুক্ত। অস্ত্রোপচারের ২৪ ঘন্টা পর তাঁকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হবে।

বেশ কয়েকদিন ধরেই মূত্রনালীর জটিলতায় আক্রান্ত ছিলেন জাভেদ। সম্প্রতি তার অবস্থা জটিল হলে বাংলাদেশ হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার রাতে তাঁকে দেখতে সেখানে ছুটে গিয়েছিলেন মিশা সওদাগর ও জায়েদ খান। সেসময় তাঁর শারীরিক অবস্থা দেখে জাভেদের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

ষাটের দশকে নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে অভিনয় শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন জাভেদ। ১৯৭০ থেকে ১৯৮৯ পর্যন্ত নায়কদের মধ্যে জাভেদ ছিলেন অসম্ভব জনপ্রিয়। বলা হয়, তার কোনো ছবিই ফ্লপ করেনি। নিজে নাচতেন ও নায়িকাদের নাচিয়ে পর্দা কাঁপিয়ে তুলতেন। মালকা বানু, অনেক দিন আগে, শাহাজাদা, রাজকুমারী চন্দ্রবান, সুলতানা ডাকু, আজো ভুলিনি, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নিশান, বিজয়িনী সোনাভান, রূপের রাণী, চোরের রাজা, জালিম, চন্দন দ্বীপের রাজকন্যা, বাহারাম বাদশা, আলাদিন আলী বাবা এবং সিন্দাবাদ-এর মতো ছবি উল্লেখযোগ্য।

Tags: কাজল রেখাজায়েদ খাননিশানমিশালিড বিনোদনসাহেব বিবি গোলাম
Previous Post

মির্জা ফখরুলের কাণ্ডজ্ঞানহীন বক্তব্যে জাতি হতাশ: কাদের

Next Post

করোনাভাইরাস: বাংলাদেশকে ৮৫০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

Next Post

করোনাভাইরাস: বাংলাদেশকে ৮৫০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

ফুটবল খেলোয়াড় জেলে থেকে বের হয়ে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: কারফিউ ভেঙে জেলে সার্বিয়ান ফরোয়ার্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT