চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভাইরাসে তরুণরা ঝুঁকিমুক্ত নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:21 অপরাহ্ন 21, মার্চ 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনা

করোনা ভাইরাস বয়স্কদের বেশি আক্রান্ত করলেও তরুণরা ঝুঁকিমুক্ত নয়। এমনটাই জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস।

টেড্রস বলেন: এই রোগে বেশি আক্রান্ত হয়েছে বয়স্করা। তাই বলে তরুণরাও রেহাই পায়নি। অনেককেই চিকিৎসা নিতে হাসপাতালে যেতে হয়েছে।

তিনি জানান: ‘তরুণদের বলতে চাই। আপনারাও ঝুঁকিমুক্ত নন। এই ভাইরাস আপনাকে কয়েক সপ্তাহের জন্য হাসপাতালে পাঠাতে পারে, এমনকি হত্যাও করতে পারে। যদি আপনি অসুস্থ নাও হন, তারপরও আপনি কোথায় যাচ্ছেন সেটার উপর অন্য কারো জীবন ও মৃত্যুর পার্থক্য নির্ভর করে। তবে আমি খুশি যে অনেক অনেক তরুণ সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে কিন্তু ভাইরাসটি ছড়াচ্ছে না।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অবস্থার ডিরেক্টর মিকাইল রায়ান বলেন: ইটালির আক্রান্তদের ৩ জনের একজনের বয়স ৭০ এর নিচে।

চীনে নতুন করে কোনো আক্রান্তের খবর না পাওয়ায় আশার আলো দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২৪ ঘণ্টায় সেখানে নতুন কোনো কোভিড-১৯ এ আক্রান্তের খবর পাওয়া যায়নি। গত ডিসেম্বরের পরে এমন ঘটনা ঘটলো এই প্রথমবার।

টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস বলেন: এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর আশা দেখাচ্ছে উহান। তবে সতর্কবার্তাগুলো এখনো মেনে চলতে হবে। কারণ যে কোনো সময় পরিস্থিতি ঘুরে যেতে পারে। যেসব দেশ বা শহর করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছে তারা বিশ্বের অন্যান্য দেশকে আশা ও সাহস দিচ্ছে।

এখনো চীনে কিছু কিছু আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। তারা দেশের বাইরে থেকে আগত। টেড্রস বলেন: সবচেয়ে বেশি চিন্তার বিষয় ছিলো এই ভাইরাসের প্রভাব। সেটা হয়তো জনগণের স্বাস্থ্যহানি ঘটাবে বা জনগণকে অরক্ষিত করবে।

তবে এই সময়ে সামাজিক দূরত্ব নয় বরং শারিরীক দূরত্ব বজায় রাখার কথা বলছে সংস্থাটি। মানে শারীরিকভাবে যথেষ্ট দূরত্ব বজায় রেখে অন্যান্য উপায়ে যোগাযোগ রাখুন। তাহলে ভাইরাসটি ছড়াবে না আবার মানসিক স্বাস্থ্যও ভালো থাকবে। এই সংকটের সময়ে মানসিক স্বাস্থ্যের গুরুত্বই সবথেকে বেশি।

ট্রেডস এই সময়ে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিকে নজর দিতে বলেন। সেজন্য নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ তার। ধূমপানে ভাইরাস ছড়ানোর ঝুঁকি বাড়ে। তাই ধূমপান না করার কথা বলছেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে: হোয়াটসঅ্যাপে করোনা নিয়ে তথ্য, খবর, লক্ষণের বিস্তারিত ও কিভাবে ভাইরাস প্রতিরোধ করা যাবে সেই বিষয়ে স্বাস্থ্য বার্তা দেওয়া হবে। বর্তমানে ইংরেজিতে হলেও সপ্তাহ খানেকের মধ্যেই অন্যান্য ভাষাতেও এই সেবা দেওয়া হবে।

Tags: করোনাকরোনা ভাইরাসতরুণবিশ্ব স্বাস্থ্য সংস্থাহু
Previous Post

‘মানুষ বাজারে যাচ্ছে, রাস্তায় গাড়ি চলছে, তাহলে ভোট কেন বন্ধ হবে’

Next Post

করোনা: ডাক্তারদের গাউন তৈরিতে সারা রাত কাজ করছে বিদ্যানন্দ

Next Post

করোনা: ডাক্তারদের গাউন তৈরিতে সারা রাত কাজ করছে বিদ্যানন্দ

ময়মনসিংহে বিনামূল্যে ছাত্র ইউনিয়নের স্যানিটাইজার বিতরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT