চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: ডাক্তারদের গাউন তৈরিতে সারা রাত কাজ করছে বিদ্যানন্দ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:32 অপরাহ্ন 21, মার্চ 2020
in বাংলাদেশ
A A

করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে তাদের গাউন, এপ্রোন তৈরি করছে সেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন।

করোনা পরিস্থিতিতে বিদ্যানন্দের বেশ কয়েকজন নারী সেচ্ছাসেবক সারা রাত চিকিৎসকদের গ্রাউন তৈরিতে কাজ করেছে।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান এক টাকার আহারের পেজে একটি পোস্ট দেয়া হয়।

ওই পোস্টে বলা হয়: ‘‘রাত দুইটা, তবুও ছুটি নেয়নি কয়েকজন মেয়ে স্বেচ্ছাসেবক। সারা রাত গার্মেন্টসে একা একা কাজ করে যাচ্ছে, ডাক্তারদের গাউন প্রস্তুতিতে। মাঝ রাতের এই পরিশ্রমের জন্য এক টাকাও পাবে না, দেয়া হবে না সার্টিফিকেট। উল্টা হয়তো টানা পরিশ্রমে অসুস্থ হয়ে পড়বে, বাসায় বকা শুনতে হবে বাড়াবাড়ি করার জন্য।

ডাক্তাররা যদি টানা ২৪ ঘণ্টা রোগী দেখতে পারে, তবে আমরা কেন পারবো না? আমরাও তাঁদের সাথে লড়তে চাই, এই করোনা প্রতিরোধে। রোগী দেখতে না পারলেও ডাক্তারদের তো দেখতে পারবো।’’

করোনা ভাইরাস প্রতিরোধে যারা অনুদান দিতে চাচ্ছেন তাদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট নম্বারও দিয়েছে বিদ্যানন্দ।

সংগঠনটি পোস্টের শেষে উল্লেখ করেছে: ‘‘যারা করোনা ভাইরাস প্রতিরোধের মিশনে অনুদান দিতে চাচ্ছেন, তাদেরকে নিচের একাউন্ট ব্যবহার করতে অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, এক্সটার্নাল অডিটের জন্য আমরা লোক মারফত কিংবা রাস্তায় রাস্তায় অনুদান সংগ্রহ করি না।

১. পেপাল একাউন্ট – [email protected]

২. ডাচ বাংলা ব্যাংক
একাউন্টের নাম – Bidyanondo Foundation
একাউন্ট নাম্বার- 10612012479
Narayangonj Branch, Routing No: 090671186.

৩. সোশ্যাল ইসলামী ব্যাংক
একাউন্টের নাম – Bidyanondo Foundation,
একাউন্ট নাম্বার- 0221330016199
Nawabpur Branch, Swift: SOIVBDDH, Routing No: 195274754

৪. বিকাশ মার্চেন্ট একাউন্ট: 01878116230 (counter no: 1)

৫. বিকাশ ব্যক্তিগত একাউন্ট: 01614174755, 01614174756, 01614174757, 01614174758

৬. রকেট একাউন্ট: 017141180737

৭. নগদ মার্চেন্ট একাউন্ট: 01878116231 (counter no: 1)

টাকা দিয়ে অবশ্যই পেজের ইনবক্সে ম্যাসেজ করবেন অনুদানের রশিদের জন্য।’’

Tags: করোনা ভাইরাসবিদ্যানন্দ ফাউন্ডেশন
Previous Post

করোনা ভাইরাসে তরুণরা ঝুঁকিমুক্ত নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Next Post

ময়মনসিংহে বিনামূল্যে ছাত্র ইউনিয়নের স্যানিটাইজার বিতরণ

Next Post

ময়মনসিংহে বিনামূল্যে ছাত্র ইউনিয়নের স্যানিটাইজার বিতরণ

করোনা

করোনায় আক্রান্ত ওয়াসফিয়া নাজরীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT