চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিন্নমাত্রায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:02 অপরাহ্ন 10, মার্চ 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বিশ্ব পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানটি ভিন্নমাত্রায় আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে জাতীয় উদযাপন কমিটি।

জাতীয় প্যারেড স্কয়ারে উদ্বোধনী অনুষ্ঠানের পরিবর্তে ভিন্নমাত্রায় একটি অনুষ্ঠান ইলেক্ট্রনিক ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বব্যাপী প্রচার করা হবে বলে জানিয়েছে কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠান উদযাপনের জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ে জাতীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে আহ্বায়ক করে গঠিত অনুষ্ঠান কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সংবাদ সম্মেলনে জাতীয় বাস্তবায়ন কমিটি’র প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী জানান, দেশে বিদেশে ক্ষণগণনা শুরু হওয়ার পর সমগ্র জাতির মাঝে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান সম্পর্কে উদ্দীপনা ছড়িয়ে পড়েছিলো। জনগণের সম্পৃক্ততার আগ্রহকে বিবেচনায় রেখে পরিবর্তিত বিশ্বপরিস্থিতিতে উদ্বোধন অনুষ্ঠান ভিন্নমাত্রায় পরিবেশিত হবে। ১৭ মার্চ বর্ণাঢ্য আয়োজনের পরিকল্পনা ঠিক রেখে ইলেক্ট্রনিক ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানটি দেড়-দুই ঘন্টা ব্যাপ্তির ধারণকৃত অথবা লাইভ প্রোগ্রামের মাধ্যমে দেশবিদেশে প্রচার করা হবে।

তিনি বলেন, উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী, জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার বক্তব্য, কবিতা পাঠ থাকবে। বঙ্গবন্ধুর জন্মদিবসটি জাতীয় শিশু দিবস বলে শত শিশুর কণ্ঠে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের পরিবেশনা থাকবে। শত শিল্পীর পরিবেশনায় যন্ত্রসংগীত, মুজিববর্ষের থিমসং, বঙ্গবন্ধুর জীবন ও কর্মকে তুলে ধরে একটি থিয়েট্রিকাল পারফর্মেন্স ও বিশ্বখ্যাত কোরিওগ্রাফার আকরাম খানের পরিবেশনা থাকবে। অনুষ্ঠান প্রচারের সময় পরবর্তী সময়ে জানানো হবে।

এছাড়াও রাত ৮টায় বঙ্গবন্ধুর জন্মক্ষণ আতশবাজির মাধ্যমে স্মরণের পরিকল্পনাও রাখা হয়েছে বলে জানান তিনি। দিবসটি স্মরণে আলোকসজ্জা, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে সীমিত আকারে আনন্দ অনুষ্ঠান এবং মিষ্টান্ন বিতরণও করা হবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন এ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (এ্যাটকো) এর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

Tags: জন্মশতবার্ষিকীবঙ্গবন্ধু
Previous Post

ম্যানসিটি ম্যাচের আগে রিয়ালের জোড়া ধাক্কা

Next Post

অসুস্থ এমবাপে পিএসজিকে যেন বিপদেই ফেলেছেন

Next Post

অসুস্থ এমবাপে পিএসজিকে যেন বিপদেই ফেলেছেন

আঞ্চলিক স্থিতিশীলতাকে এগিয়ে নেবে ‘স্পেশাল অপারেশন এক্সচেঞ্জ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT