চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আঞ্চলিক স্থিতিশীলতাকে এগিয়ে নেবে ‘স্পেশাল অপারেশন এক্সচেঞ্জ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:30 অপরাহ্ন 10, মার্চ 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং বাংলাদেশের ‘স্পেশাল অপারেশন্স এক্সচেঞ্জ’ স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতাকে এগিয়ে নেবে।

১৬ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় সামরিক এক্সচেঞ্জ কৌশল, ধারণা ও অনুশীলন বিনিময়ের মাধ্যমে এই অঞ্চলের নিরাপত্তাগত হুমকি এবং সঙ্কট পরিস্থিতি মোকাবেলায় অংশীদার দেশগুলোর মধ্যে যৌথ কার্যক্রমের সক্ষমতার উন্নতি করাই এর লক্ষ্য।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার এবং বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল যুক্তরাষ্ট্র- যুক্তরাজ্য-বাংলাদেশ স্পেশাল অপারেশন্স এক্সচেঞ্জের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ১৬ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ “অপারেশন মনোগ্রাম” নামে এই এক্সচেঞ্জ অনুষ্ঠিত হচ্ছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং বাংলাদেশের সামরিক অংশীদারদের মধ্যে সম্পর্ক জোরদার করতে ভূমিকা রাখছে এটি। “অপারেশন মনোগ্রাম” হচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সেনাবাহিনী এবং বাংলাদেশি সেনা ও নৌবাহিনীর মধ্যে প্রথম কোনো এক্সচেঞ্জ।

সমাপনী অনুষ্ঠানে এ প্রশিক্ষণ সম্পর্কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার বলেন, মাদক ও মানবপাচার, জলদস্যুতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে হুমকি প্রতিরোধ ও মোকাবেলার জন্য এই সহযোগিতামূলক প্রচেষ্টা অব্যাহত রাখা খুবই গুরুত্বপূর্ণ। পারস্পরিক নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে আমরা সবাই সার্বভৌমত্ব, সীমান্ত অতিক্রম করে যাওয়া উন্মুক্ত অর্থনীতি এবং আইনের শাসনের মতো বিষয়গুলো সমুন্নত রাখতে চাই।

চার সপ্তাহের এই আয়োজনে বাংলাদেশ নৌবাহিনীর এলিট স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (এসডব্লিউএডিএস) ইউনিটের ৪০ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্সেস ফার্স্ট প্যারা-কমান্ডো ব্রিগেডের ১০ জন অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে ক্ষুদ্র ইউনিট কৌশল এবং সামুদ্রিক অভিযান বিষয়ে কৌশল, পদ্ধতি এবং আদর্শ করণীয় বিনিময় করেন।  এর লক্ষ্য ছিল বাহিনীর বিভিন্ন অংশের মধ্যে যৌথ কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি করা।

সামুদ্রিক কার্যক্রমের ক্ষেত্রে এক্সচেঞ্জগুলোর মধ্যে ছিল এসডব্লিউএডিএস এর সম্প্রতি পাওয়া “মেটাল শার্ক” নৌযান যা যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ নৌবাহিনীকে দেওয়া হয়েছে। এগুলো বাংলাদেশের নদীপ্রধান এবং উপকূলীয় এলাকায় কার্যক্রম পরিচালনার জন্য আদর্শ। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর স্পেশাল অপারেশন্স ইউনিটগুলো নৌযানে আরোহন, সমুদ্রে নেভিগেশন এবং বিশেষ কৌশল বিষয়ে এসডব্লিউএডিএস এর সঙ্গে কৌশল বিনিময় করে। স্থলভিত্তিক প্রশিক্ষণের ক্ষেত্রে কেন্দ্রীয় বিষয় ছিল লক্ষ্যভেদে দক্ষতা, শহুরে অঞ্চলে চলাচল এবং প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ।

এক্সচেঞ্জটি বাংলাদেশের সেনাবাহিনী ও নৌবাহিনীর মধ্যে সংলাপ এবং অংশীদারিত্বকে এগিয়ে নিয়েছে এবং তা এ দুই বাহিনীর মধ্যে ভবিষ্যত যৌথ কার্যক্রমের মান বৃদ্ধি করবে।

বাংলাদেশ, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সম্পর্ক বঙ্গোপসাগরের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ, এবং এই মহড়া আমাদের মত বড় তিনটি দেশের মধ্যকার একটি স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য দূরকল্পেরই পরিচায়ক।

Tags: রবার্ট আর্ল মিলার
Previous Post

অসুস্থ এমবাপে পিএসজিকে যেন বিপদেই ফেলেছেন

Next Post

করোনা: ৩০ দেশের রাষ্ট্রদূতের সাথে স্বাস্থ্যমন্ত্রীর জরুরি বৈঠক

Next Post

করোনা: ৩০ দেশের রাষ্ট্রদূতের সাথে স্বাস্থ্যমন্ত্রীর জরুরি বৈঠক

দুই বিশ্বযুদ্ধের মতোই ভয়ঙ্কর করোনা ভাইরাস!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT