চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ সহস্রাধিক শিক্ষার্থীকে পুরস্কার দিলো বিশ্বসাহিত্য কেন্দ্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:00 অপরাহ্ন 07, মার্চ 2020
in - সেমি লিড, শিক্ষা
A A
শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত স্কুল ছাত্রছাত্রীদের বইপড়া কর্মসূচির আওতায় ২০১৯ শিক্ষাবর্ষে চট্টগ্রাম মহানগরীর ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ১২৫ জন শিক্ষার্থীকে গ্রামীণফোনের সহযোগিতায় পুরস্কার দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র।

শনিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।

চট্টগ্রাম মহানগরীর ৯৩টি স্কুলের পুরস্কার বিজয়ী মোট ৫ হাজার ১২৫ জন শিক্ষার্থীকে স্বাগত পুরস্কার, শুভেচ্ছা পুরস্কার, অভিনন্দন পুরস্কার ও সেরাপাঠক পুরস্কার এই চারটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

প্রথম পর্বে ৪৬টি স্কুলের ২৪৮৩ জন শিক্ষার্থী ও দ্বিতীয় পর্বে ৪৭টি স্কুলের ২৬৪২ জন শিক্ষার্থী পুরস্কার পেয়েছে। তাদের মধ্যে মোট স্বাগত পুরস্কার পেয়েছে ২৫০২ জন, শুভেচ্ছা পুরস্কার পেয়েছে ১৫১৩ জন, অভিনন্দন পুরস্কার পেয়েছে ৮৮১ জন এবং সেরাপাঠক পুরস্কার পেয়েছে ২২৯ জন।

সেরা পাঠক পুরস্কার বিজয়ী ২২৯ জনের মধ্যে লটারীর মাধ্যমে ২৩ জনকে প্রদান করা হয় ২০০০ টাকা সমমূল্যের বইয়ের একটি করে বিশেষ পুরস্কার। এছাড়াও লটারীর মাধ্যমে ৪ জন অভিভাবককেও একই ধরণের বিশেষ উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাসির উদ্দীন পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রী, তাদের অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, মুজিববর্ষে এই পুরস্কার বিতরণী একটা মাইল ফলক।

তিনি আরো বলেন, শুধু একাডেমিক বই পড়লে চলবে না এর পাশাপাশি সাহিত্যের অন্যান্য বই পড়ার প্রতি গুরুত্বারোপ করেন। কারণ বই পড়লে সম্পন্ন বা আলোকিত মানুষ হওয়া যায়। বইয়ের জ্ঞান কাজে লাগিয়ে দেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে হবে। যাতে জাতির পিতার স্বপ্ন পূরণ হয়। আগামী সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করে তিনি তার বক্তব্য শেষ করেন।

বিশিষ্ট কথাসাহিত্যিক আবুল মোমেন পুরস্কারপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে অনেক অনেক ভবিষ্যৎ। আর এই ভবিষ্যৎ হলো তোমরা। আমাদের এই দেশকে বিনিমার্ণে পড়ার টেবিলে শুধু পাঠ্য বই পড়লে হবে না এর বাহিরে অন্যান্য বই পড়তে হবে, নতুন নতুন জ্ঞান অর্জন করতে হবে। তোমরাই আগামী দিনের দেশকে সমৃদ্ধ দেশে পরিণত করবে বলে তিনি তাঁর আশাবাদ ব্যক্ত করেন।

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী নকী পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে তাদের অভিভাবকদের উদ্দেশ্য বলেন, আপনারা পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়তে উৎসাহিত করবেন তাহলে তাদের মধ্যে থাকা স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি নাজমুল হক ডিউক পুরস্কারপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমরা নিজেদেরকে তৈরি করার জন্য বেশি বেশি বই পড়। কারণ আমাদের দেশ একটা গরীব দেশ। তাই আমাদেরকে মেধা দিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর তোমাদের হাত ধরেই উন্নত দেশ তৈরি হবে বলে তিনি তার আশাবাদ ব্যক্ত করেন।

গ্রামীণফোনের চট্টগ্রাম সার্কেলের বিজনেস হেড মোহাম্মদ শরীফ মাহমুদ খান পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে বলেন, নিজেকে বা দেশকে উন্নত করার জন্য বই পড়ার কোনো বিকল্প নাই।

গ্রামীণফোনের জেনারেল ম্যানেজার (সাসটেইনএবিলটি) ফারজানা রহমান বলেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কার্যক্রমের সাথে গ্রামীণফোন যুক্ত থাকতে পেরে গর্বিত। পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে তিনি আরো বলেন, সবার জন্যে চমৎকার সব বইয়ের একটি ই-লাইব্রেরি তৈরি করেছে গ্রামীণফোন এবং বিশ্বসাহিত্য কেন্দ্র যৌথ উদ্যোগে। আগ্রহী পাঠকগণ পছন্দের বই পড়তে পারবেন ই-লাইব্রেরি http://www.alorpathshala.org ঠিকানায়।

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগরীর সংগঠক ও চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুল আলীম পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বই মানুষের মনস্তাত্ত্বিক বিকাশে সহায়তা করে। বইপড়ার অভ্যাস গড়ে তুলতে পারলে জীবনে সার্বিক উন্নয়ন অনেকটাই সহজতর হয় সেজন্য তিনি বেশি বেশি বই পড়তে শিক্ষার্থীদের আহবান জানান।

তিনি আরো বলেন, সরকারের ঘোষিত মুজিববর্ষে বিশ্বসাহিত্য কেন্দ্রের এই বইপড়া কর্মসূচি ইতিবাচক প্রভাব ফেলবে এবং মুজিববর্ষ সফল হবে। তিনি উৎসব আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

Tags: গ্রামীণফোনচট্টগ্রাম সিটি কর্পোরেশনবিশ্বসাহিত্য কেন্দ্রমুজিববর্ষশিক্ষার্থী
Previous Post

জয়বাংলা কনসার্টে প্রধানমন্ত্রী

Next Post

জনসমক্ষে নিয়মিত উপস্থিতি বাতিল করলেন পোপ

Next Post
পোপ জনসমক্ষে নিয়মিত উপস্থিতি বাতিলের ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসমক্ষে নিয়মিত উপস্থিতি বাতিল করলেন পোপ

নারীরা স্টেট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টেট ইউনিভার্সিটিতে ‘অর্থনৈতিক ক্ষমতায়নে নারী’ শীর্ষক সেমিনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT