চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টেট ইউনিভার্সিটিতে ‘অর্থনৈতিক ক্ষমতায়নে নারী’ শীর্ষক সেমিনার

নাসরিন আক্তার by নাসরিন আক্তার
10:40 অপরাহ্ন 07, মার্চ 2020
in বাংলাদেশ
A A
নারীরা স্টেট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব নারী দিবস উপলক্ষে ল্যাবএইড গ্রুপ ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর যৌথ উদ্যোগে এসইউবির স্কলার্স ইন মিলনায়তনে ‘অর্থনৈতিক ক্ষমতায়নে নারী’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা অভিমত ব্যক্ত করে বলেন, নারীর স্বাধীন ও সার্বভৌম ক্ষমতায়ন ব্যতীত সামাজিক অগ্রগতির ধারাকে কিছুতেই বেগবান করা সম্ভব নয়। আর সামাজিক অগ্রগতির ধারায় গতিশীলতা আনতে হলে সর্বাগ্রে প্রয়োজন নারীর অর্থনৈতিক শক্তি ও সামর্থ বৃদ্ধি করা, যেটি পরিবার ও সমাজের সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় তার অবস্থানকে দৃঢ়ভিত্তির উপর দাঁড়াতে সাহায্য করবে।

এ প্রসঙ্গে বক্তারা আরও বলেন, এ ধরনের মতামতকে শুধু ধারণা হিসেবে প্রকাশ করলে হবে না, একইসঙ্গে বাস্তবায়নেরও উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এ ব্যাপারে রাষ্ট্রের ভূমিকাই হতে হবে সর্বাধিক। রাষ্ট্রের নীতিকাঠামোয় যদি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে পর্যাপ্ত ব্যবস্থা ও সমর্থন না থালে, তাহলে শুধুমাত্র জনমানুষের আকাঙ্খা ও আলোচনা সভার মতামত নিয়ে এ বিষয়ে খুব বেশিদূর এগুনো যাবে না।

সেমিনারে মূল ধারণাপত্র উপস্থাপন করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ট্রাস্টি বোর্ডের সদস্য পারিসা শামীম। তিনি তার উপস্থাপনায় জানান, ল্যাবএইড ফাউন্ডেশনের পক্ষ থেকে নতুন নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আজ থেকে স্বপ্নডানা নামক একটি নতুন প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হলো। এ প্রসঙ্গে প্রকল্পের একটি রূপরেখাও তিনি অনুষ্ঠানে তুলে ধরেন।

এ সূত্রে তিনি বলেন, এ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে সুযোগবঞ্চিত কিন্তু সম্ভাবনাময় নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করা। উক্ত প্রকল্পের আওতায় সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদেরকে ল্যাবএইড ফাউন্ডেশন থেকে ঋণ, অনুদান ও অন্যান্য সহায়তা প্রদান করা হবে। অন্যদিকে এসইউবির পক্ষ থেকে তাদেরকে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক অন্যান্য সহায়তা প্রদান করা হবে।

সেমিনারে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যকৌশল বিভাগের অধ্যাপক ড. জয়নব আলী, এসইউবির জনস্বাস্থ্য অনুষদের ডিন অধ্যাপক ডাঃ নওজিয়া ইয়াসমীন, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের পেড্রিয়াটিক কার্ডিওলজিস্ট ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ নুরুন্নাহার ফাতেমা, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, একাত্তর টেলিভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পাদক মিথিলা ফারজানা, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, লেখিকা অদিতি ফাল্গুনী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা, পারসোনার প্রতিষ্ঠাতা কানিজ আলমাস খান, বিশিষ্ট আদিবাসী উদ্যোক্তা ন্যালি মার্মা, পাইলট ফারিয়েল বিলকিস আহমদ, ডাকসুর সদস্য তিলোত্তমা শিকদার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সাংবাদিকতা, যোগাযোগ ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের উপদেষ্টা অধ্যাপক রোবায়েত ফেরদৌস। অনুষ্ঠানে নাগরিক সমাজের প্রতিনিধি এবং ল্যাবএইড গ্রুপ ও এসইউবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: বিশ্ব নারী দিবস
Previous Post

জনসমক্ষে নিয়মিত উপস্থিতি বাতিল করলেন পোপ

Next Post

‘এখন আমাদের দেখে কেউ আর হাসে না’

Next Post
বাংলাদেশি নারীরা রেডিও বা টেলিভিশনের জন্য সাক্ষাৎকার নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'এখন আমাদের দেখে কেউ আর হাসে না'

নারীর প্রতি সব হারানোই অপরাধ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

পৃথিবী বদলে যাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT