চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৩ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 পূর্বাহ্ন 06, মার্চ 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অগ্নিনির্বাপণ কর্মীরা জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্সে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। প্রতিদিনই চীনের বাইরে এর প্রাদুর্ভাব বাড়ছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সর্বশেষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।

বৃহস্পতিবার করোনা ভাইরাসে প্রথম ব্যক্তির মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। লন্ডনের একটি হাসপাতালে আক্রান্ত ব্যক্তি মারা যান।

সিএনএন বলছে, বৃহস্পতিবার গভীর রাতে যুক্তরাষ্ট্রে আরো একজন করোনায় মৃতের সংবাদ আসে ওয়াশিংটনের কিং কাউন্টি থেকে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১২ জনে। যার ১১ জন ওয়াশিংটনে এবং ১ জন ক্যালিফোর্নিয়ায়।

ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জনে। ইরানে মারা গেছেন ১০৮ জন। সাউথ কোরিয়ায় ৪০ জন। ফ্রান্সে ৭ জন। জাপানে ৬ জন। স্পেনে ৩ জন। হংকংয়ে ২ জন। অস্ট্রেলিয়ায় মারা গেছেন ২ জন। থাইল্যান্ড ও তাইওয়ানে মারা গেছেন ১ জন করে। এ ছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরাকে মারা গেছেন ৩ জন।

করোনায় ভুটানে প্রথম আক্রান্তের খবর দিয়েছে সিএনএন। এছাড়াও ফ্রান্সের একজন সংসদ সদস্যও আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩ হাজার ৩৮৫ জনের বেশি, আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ছাড়িয়েছে।

করোনা ভাইরাসের কারণে বিশ্বের ৩০ কোটি শিক্ষার্থীর লেখাপড়া ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ইউনিসেফ।

করোনায় আক্রান্ত দেশগুলোকে সহায়তার জন্য ৫০ বিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। এই অর্থের মধ্যে ১০ বিলিয়ন ডলার পাবে স্বল্প আয়ের দেশগুলো।

Tags: করোনা ভাইরাসযুক্তরাজ্যযুক্তরাষ্ট্র
Previous Post

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৬ জন নিহত

Next Post

সাভারে ট্রাক চাপায় এক শিল্প পুলিশ নিহত

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারে ট্রাক চাপায় এক শিল্প পুলিশ নিহত

সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT