চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:51 পূর্বাহ্ন 06, মার্চ 2020
in বাংলাদেশ
A A
সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সড়কেই প্রাণ হারিয়েছেন ১৫ জন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৬ জন, হবিগঞ্জে মাইক্রোবাস গাছের সঙ্গে ধাক্কা লেগে ৮ জন আর সাভারে প্রাণ হারিয়েছেন ১ জন।

ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। এই সময় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। লিমন পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে এবং মাইক্রোবাসটি নারায়ণগঞ্জ বন্দর থেকে সিলেট শাহজালাল মাজারে যাচ্ছিল।

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন সোহান(২০), সাগর(২২), রিফাত(১৬), ইমন (১৪)। দুর্ঘটনায় আহতদের মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে বেশ কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

হবিগঞ্জ
হ‌বিগ‌ঞ্জের নবীগঞ্জ উপ‌জেলার ঢাকা সি‌লেট মহাসড়‌কের কা‌ন্দিগাও‌য়ে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে গা‌ছের সা‌থে ধাক্কা লে‌গে নিহত ৮ জন।

সাভার
সাভারে ট্রাক চাপায় আকাশ আহমেদ নামের (২২) এক শিল্প পুলিশের কনস্টেবল নিহত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে টাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকার নিজ বাড়ি থেকে মোটর সাইকেল যোগে ওই পুলিশ সদস্য নারায়ণগঞ্জ শিল্প পুলিশ লাইনে যাচ্ছিলেন। পথে তার মোটর সাইকেলটি ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় পৌছলে পিছন থেকে আসা দ্রুত গতির একটি পণ্যবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত পুলিশ সদস্য আশুলিয়ার শ্রীপুর এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি নারায়ণগঞ্জ শিল্প পুলিশ লাইনে কর্মরত ছিলো।

Tags: সংঘর্ষসড়ক দুর্ঘটনা
Previous Post

সাভারে ট্রাক চাপায় এক শিল্প পুলিশ নিহত

Next Post

লন্ডনে বাংলাদেশি তরুণ নিহত, তদন্তে গাফিলতির অভিযোগ

Next Post
লন্ডনে বাংলাদেশি তরুণের ছবি, নিহতের ঘটনায় তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনে বাংলাদেশি তরুণ নিহত, তদন্তে গাফিলতির অভিযোগ

বাঘি থ্রি সিনেমার পোস্টার যেখানে প্রধান চরিত্রের ছবি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির দিনেই পাইরেসির খপ্পরে ‘বাঘি থ্রি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT