চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ কোরিয়া জুড়ে করোনা ভাইরাস আতঙ্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 পূর্বাহ্ন 23, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা এক দিনেই বেড়ে দ্বিগুণ হয়েছে। শনিবার ২২০ জনের দেহে সংক্রমণ ধরা পড়ার পর সাউথ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৩ জনে।

লেবানন ও ইসরাইলে প্রথমবারের মত এই ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা ভাইরাসে ইতোমধ্যে ২ হাজার ৩শ ৬০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৭৭ হাজার।

চীন এবং জাপানের প্রমোদতরীর বাইরে সাউথ কোরিয়াতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। শুক্রবারই সাউথ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর দায়েগু ও চেওংডোকে ‘বিশেষ নিরাপদ এলাকা’ ঘোষণা করা হয়েছে। ওই শহরে একটি চার্চ থেকেই সাউথ কোরিয়ায় এ ভাইরাসের ব্যাপক বিস্তার শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই চার্চে একটি বিশেষ প্রার্থনায় যোগ দিয়েছিলেন হাজারখানেক মানুষ। তাদের সবার মধ্যেই সংক্রমণ ঘটতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।

দায়েগু শহরের কাছে গুমিতে স্যামসাংয়ের একটি মোবাইল সেট তৈরির কারাখানায় এক কর্মীর দেহে শনিবার করোনা ভাইরাস ধরা পড়েছে। এরপর ওই কারখানা সোমবার সকাল পর্যন্ত বন্ধ ঘোষণা করে স্যামসাং কর্তৃপক্ষ।

উপকূলে নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের ৬৩৯ জনসহ জাপানে নতুন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭২ জনে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখনও এই ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব, তবে যত সময় যাচ্ছে, সুযোগ ততই কমে আসছে।

Tags: করোনা ভাইরাসচীনবিশ্ব স্বাস্থ্য সংস্থাসাউথ কোরিয়া
Previous Post

চার গোলে ৩৯৮ মিনিটের খরা কাটালেন মেসি

Next Post

প্রথম বাঙালি হিসেবে এপিইজিএ’র কোষাধ্যক্ষ নির্বাচিত প্রবাসী প্রকৌশলী

Next Post

প্রথম বাঙালি হিসেবে এপিইজিএ’র কোষাধ্যক্ষ নির্বাচিত প্রবাসী প্রকৌশলী

স্কুলের পাঠ্য হলো রিমার সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT