চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার গোলে ৩৯৮ মিনিটের খরা কাটালেন মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:57 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2020
in ফুটবল, স্পোর্টস
A A

লিগ টেবিলের ১৬ নম্বরে থাকা এইবারের বিপক্ষে ম্যাচের আগে বার্সেলোনার জয় নিয়ে যতটা না কথা হয়েছপ, তারচেয়ে বেশি কথা হয়েছে লিওনেল মেসির গোলখরা নিয়ে! ১২ বছর আগে একবার গোলহীন টানা আট ম্যাচ পার করেছিলেন, তারপর চলতি মৌসুমে টানা চার ম্যাচ। খেলোয়াড়টা মেসি বলেই এত হৈচৈ। আবার মেসি বলেই জানেন কীভাবে ফিরতে হয়। একটি নয়, দুটি নয়, প্রথম ৪০ মিনিটের মধ্যেই করে বসলেন হ্যাটট্রিক! শেষে তার নামের পাশে একহালি গোল।

লা লিগায় মেসির ৩৬তম হ্যাটট্রিকে শনিবার ন্যু ক্যাম্পে এইবারের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে কাতালানরা। ২৫ ম্যাচে তাদের পয়েন্ট ৫৫, আর এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৫৩।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখে আনসু ফাতিকে বিশ্রাম দিয়ে আর্তুরো ভিদালকে নিয়ে দল সাজান বার্সা কোচ কিকে সেঁতিয়েন। সঙ্গে অ্যান্টনে গ্রিজম্যান তো আছেনই। ম্যাচে দুজনের সঙ্গে মেসির জুটি বেশ ভালোই ব্যস্ত রেখেছে এইবারকে।

১৪ মিনিটে গোলের সূচনা মেসির। তার সাহায্যকারী ইভান রাকিটিচ। ক্রোয়েট সতীর্থের থেকে বল পেয়ে এইবার ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে গোলখরা কাটান আর্জেন্টাইন মহাতারকা।

৩৭ মিনিটে মেসির দ্বিতীয় গোলে প্রত্যক্ষ অবদান ভিদালের। সার্জিও বুস্কেটসের পা ছুঁয়ে আসা বলকে অধিনায়কের দিকে বাড়িয়ে দেন চিলিয়ান মিডফিল্ডার। সহজ সুযোগ কাজে লাগিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান মেসি।

দ্বিতীয় গোলের তিন মিনিট পরেই হ্যাটট্রিক খাতায় নাম লেখান মেসি। সেই গোলে যতটা না তার অবদান, বেশি অবদান এইবারের ডিফেন্ডারের। তাদের ভুলের সুযোগ নিয়ে দারুণভাবে ফর্মে ফেরেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা।

বার্সার শেষ দুটি গোলের একটি মেসি ও অন্যটি আর্থার মেলো করলেও প্রতিটি গোলে সরাসরি অবদান রেখে নিজের মান চিনিয়েছেন বার্সার নতুন ফরোয়ার্ড মার্টিন ব্র্যাথওয়েট । ৭২ মিনিটে গ্রিজম্যানের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন, বাকি ১৮ মিনিটে বুঝিয়ে দিয়েছেন ১৮ মিলিয়ন ইউরো খরচ করে তাকে কিনে ভুল করেনি বার্সা।

৮৭ ও ৮৯ মিনিটে দুবার গোলের সুযোগ পেয়েছিলেন ব্র্যাথওয়েট। তার শট দুবারই ফিরিয়ে দেন এইবার গোলরক্ষক। তবে শেষ রক্ষা হয়নি। ৮৭ মিনিটে মেসি ও ৮৯ মিনিটে গোলরক্ষকের গায়ে লাগা বলে ফিরতি শট নিয়ে বার্সাকে চ্যাম্পিয়ন্স লিগের আগে বড় জয় এনে দেন আর্থার।

Tags: বার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
Previous Post

রাবিতে চাকরি মেলা

Next Post

সাউথ কোরিয়া জুড়ে করোনা ভাইরাস আতঙ্ক

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়া জুড়ে করোনা ভাইরাস আতঙ্ক

প্রথম বাঙালি হিসেবে এপিইজিএ’র কোষাধ্যক্ষ নির্বাচিত প্রবাসী প্রকৌশলী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT