চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রয়াত দুই কোচকে সেঞ্চুরি উৎসর্গ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:45 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে সেঞ্চুরি উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকেএসপি থেকে: ৬৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে ছিল বিসিবি একাদশ। কঠিন সময়ে ক্রিজে এসে জিম্বাবুয়ে বোলারদের রীতিমতো শাসন করেছেন তানজিদ হাসান তামিম (১২৫*) ও আল-আমিন জুনিয়র (১০০*)। ষষ্ঠ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে তুলেছেন ২১৯ রান। হার না মানা সেঞ্চুরির কীর্তি প্রয়াত দুই কোচকে উৎসর্গ করেছেন তারা।

বিকেএসপির তিন নম্বর মাঠে বুধবার জিম্বাবুয়ে জাতীয় দলের বিপক্ষে বিসিবি একাদশের দুইদিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। আল-আমিন তিনঅঙ্ক ছুঁতেই দুদলের ইচ্ছায় নির্ধারিত সময়ের আগেই ম্যাচের ইতি টানেন আম্পায়াররা।

ম্যাচ শেষে দুই সেঞ্চুরিয়ানই সংবাদমাধ্যমের মুখোমুখি হন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আসা দলের সদস্য তানজিদ বললেন, ‘আমাদের জেলার (বগুড়া) কোচ মোসলেম উদ্দিন স্যর কিছুদিন আগে মারা গেছেন। এই সেঞ্চুরিটা ওনাকে উৎসর্গ করতে চাই।’

বিসিবি একাদশকে নেতৃত্ব দেয়া আল-আমিন তার সেঞ্চুরিটি উৎসর্গ করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সহকারী কোচ আব্দুল হাদী রতনকে, ‘আমি তার কাছে ছোটবেলা থেকেই ক্রিকেট শিখেছি। চার বছর হল তিনি মারা গেছেন। সবসময় মিস করি রতন স্যরকে। তাকেই আমি সেঞ্চুরি উৎসর্গ করছি।’

এ বছরের ১০ ফেব্রুয়ারি বগুড়ার সাবেক ক্রিকেটার ও রাজশাহী বিভাগীর অনূর্ধ্ব-১৪ দলের কোচ মোসলেম উদ্দিন ৫৩ বছর বয়সে মারা যান। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ৬৭ বছর বয়সে মারা যান আব্দুল হাদী রতন। তিনি বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে ১৯৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। ১৯৯৯ সালের অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচও ছিলেন।

Tags: আল-আমিন জুনিয়রতামিমবিসিবি একাদশলিড স্পোর্টস
Previous Post

প্রভিশন ঘাটতিতে সরকারি-বেসরকারি ১২ ব্যাংক

Next Post

৩৬৫ দিন রাজনীতি হয়, ৩৬৫ সেকেন্ড রাজনীতি নয়!

Next Post
নেতা ও নেত্রী চেস খেলছেন, আলো ঝলমলে পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৬৫ দিন রাজনীতি হয়, ৩৬৫ সেকেন্ড রাজনীতি নয়!

আরও ৩ বছর এভাবেই খেলে যাবেন কোহলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT