চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৬৫ দিন রাজনীতি হয়, ৩৬৫ সেকেন্ড রাজনীতি নয়!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:56 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2020
in বিনোদন
A A
নেতা ও নেত্রী চেস খেলছেন, আলো ঝলমলে পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতির মানুষ থাকবে, অথচ রাজনৈতিক কথা হবে না, তর্কাতর্কি হবে না! এটাও কি সম্ভব? তাও আবার যে দেশ রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রে এক নম্বরে! অবিশ্বাস্য হলেও এমন বিরল ঘটনাই দেখা গেলো চ্যানেল আইয়ের একটি স্টুডিওতে উঁকি দিয়ে!

মঙ্গলবার সকাল গড়িয়ে দুপুর। চ্যানেল আইয়ের চার নম্বর স্টুডিওর সামনে রাজনৈতিক নেতাদের আনাগোনা। সরকারি দল, বিরোধী দলসহ রাজনীতিতে সক্রিয় এবং জনপ্রিয় মুখদেরই দেখা গেল। বুঝতে সমস্যা হলো না যে, তারা কোনো অনুষ্ঠানে অতিথি হয়েই এসেছেন। কিন্তু কী এমন অনুষ্ঠান যে, একটু পর পর নেতারা আসছেন! বিষয়টি জানতে স্টুডিওর দিকে ঢুঁ মারতেই দেখা গেলো অভিনব এক দৃশ্য!

বিশ্ব শত্রুতা দিবসের জন্য চেস খেলা চলছে, খেলোয়াড়রা মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ স্টুডিও পুরো ভিন্ন আমেজ! ভেতরে প্রবেশ করে দেখা গেল এ যেন এক ডার্ক রুম! চারদিকে কাল কাপড়ে ঢাকা, ব্যাকগ্রাউন্ডসহ চারপাশে জ্বলছে বৈদ্যুতিক বাল্ব! আর সমস্ত স্পটলাইট শুটিং ঘরের ঠিক মাখখানে পাতা টেবিল সদৃশ কেরাম বোর্ডের প্রতি! যার দুদিকে মুখোমুখি কাঠের দুটি হাতল চেয়ার! সাধারণভাবে যে কেউ দেখলেই বুঝবেন যে এটি একটি ‘টক শো’-এর অনুষ্ঠানের সেট!

কিন্তু খটকা লাগলো টেবিলের মতো দেখতে সেই কেরাম বোর্ডটি। যার এক অংশে রাখা কেরামের গুটি, একপাশে দাবার সৈন্য সামন্ত এবং অন্য একপাশে সাপলুডুর ঘর! তবে কি এটি খেলাধুলা বিষয়ক কোনো অনুষ্ঠানের সেট? তাই যদি হয়, তবে এখানে কেন রাজনীতিবিদরা আসছেন? কী কাজ তাদের এখানে? এমন প্রশ্নের কৌতুহল মেটালেন অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় থাকা জনপ্রিয় অভিনেতা শহীদুল আলম সাচ্চু।

জানালেন, এটি চ্যানেল আইয়ের নতুন একটি অনুষ্ঠানের সেট। যার নাম ‘৩৬৫ সেকেন্ড রাজনীতি নয়’। এখানে দেশের রাজনীতিবিদরা অতিথি হয়ে আসবেন, কিন্তু কথা বলবেন রাজনীতির বাইরের প্রসঙ্গ নিয়ে!

দাবা খেলোয়াড় ও অতিথিরা প্রতিযোগিতা চলাকালে ছবি তোলার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ এটাও কি সম্ভব? সাচ্চু বললেন, হ্যাঁ সম্ভব। সবার মতো রাজনীতিবিদদেরও রঙিন শৈশব আছে, কৈশোরে দস্যিপনা আছে, তারুণ্যে প্রেম আছে, রোমান্টিকতা আছে, অ্যাডভেঞ্চার আছে। আর তাদের এসব বিষয়গুলোকে ফোকাস করেই আমরা নতুন এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি।

বাংলাদেশের বাস, ট্রেন বা যেকোনো গণপরিবহনে যাত্রীদের আলাপ-আলোচনা বা আড্ডা-তর্কের প্রধান বিষয় রাজনীতি। বছরের প্রতিটি দিনই রাজনীতি মুখর। রাজনীতিবীদ বা নেতা-নেত্রীর পক্ষে-বিপক্ষে তুমুল তর্কে চায়ের আসর জমে উঠে। তাদের নিয়ে এমন আলোচনা রাজনৈতিকরাও উপভোগ করেন। কিন্তু সেই রাজনীতিবিদরাই ‘রাজনীতি’র বাইরের প্রসঙ্গে কথা বলবেন?

এর প্রমাণ পাওয়া গেল হাতেনাতেই। দুপুর গড়িয়ে বিকেল। স্টুডিওতে এলেন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম। মুখোমুখি বসলেন উপস্থাপক শহীদুল আলম সাচ্চুর বিপরীতে। কথা বললেন দিব্যি ৩৬৫ সেকেন্ড! যার পুরোটা জুড়েই উঠে এলো তার শৈশব, কৈশোর বেলা! মিষ্টি মেজাজে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গাইলেন গানও!

দুটি ব্যক্তি চেস খেলছেন, একটি টেবিলের উপর, আলো ঝলমলে পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ এমন অভিনব অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এর প্রধান নির্বাহী প্রযোজক হিসেবে আছেন আমীরুল ইসলাম। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইফতেখার মুনীম, সেহাঙ্গল বিপ্লব।

এই অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার কোনো ধারাবাহিক অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে নাম লেখাতে চলেছেন অভিনেতা শহীদুল আলম সাচ্চু। বিনোদন সম্পর্কিত বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করার টুকটাক অভিজ্ঞতা থাকলেও রাজনীতিবিদদের নিয়ে এমন ধারাবাহিক অনুষ্ঠান উপস্থাপনাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন এই অভিনেতা।

দুই ব্যক্তি রাজনৈতিক আলোচনা করছেন, একটি টেবিলের পাশে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ শহীদুল আলম সাচ্চু জানান, আসছে ১ মার্চ প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে এই অনুষ্ঠানটি। এরইমধ্যে বেশ কয়েকটি পর্বের শুটিং সম্পন্ন হয়ে গেছে।

তারমধ্যে অতিথি হয়েছে এসেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, সাবেক তথ্য ও যোগাযোগ মন্ত্রী ব্যরিস্টার নাজমুল হুদা, সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা (জাতীয় পার্টি), আওয়ামী লীগ-এর উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন এবং আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিমসহ অনেকে।

Tags: অভিনেতাআওয়ামী লীগফরিদুর রেজা সাগরবিএনপিরাজনীতিলিড বিনোদনশহীদুল আলম সাচ্চু
Previous Post

প্রয়াত দুই কোচকে সেঞ্চুরি উৎসর্গ

Next Post

আরও ৩ বছর এভাবেই খেলে যাবেন কোহলি

Next Post

আরও ৩ বছর এভাবেই খেলে যাবেন কোহলি

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের নতুন জার্সি প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ে সিরিজেই শেষ হচ্ছে মাশরাফীর অধিনায়ক অধ্যায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT