চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালত কেন্দ্রিক বিচার ব্যবস্থা জটিল: বিচারপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:00 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, আদালত
A A
আদালত কেন্দ্রিক বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত কেন্দ্রিক আমাদের বিচার ব্যবস্থা জটিল এবং প্রচুর সময় ও অর্থ সাপেক্ষ বলে উল্লেখ করেছেন হাইকোর্টের বিচারপতি মো: আশরাফুল কামাল।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহিদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত ‘বিরোধ নিস্পত্তিতে মেডিয়েশনের ভুমিকা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে তিনি এ কথা বলেন।

বিচারপতি মো: আশরাফুল কামাল বলেন: সংবিধানের অনুচ্ছেদ ২৭ মোতাবেক সকল নাগরিক আইনের সমান আশ্রয় লাভের অধিকারি যা নাগরিকের অন্যতম মৌলিক অধিকার। কিন্তু বাস্তব সত্য হল, এদেশের বেশিরভাগ নাগরিক আইনের সমান আশ্রয় লাভের অধিকার থেকে বঞ্চিত। কেননা আদালত কেন্দ্রিক আমাদের বিচার ব্যবস্থা এত জটিল এবং প্রচুর সময় অর্থ সাপেক্ষ যে সাধারণ মানুষ আদালতের দরজায় পৌঁছাতেই পারে না। সুতরাং এটা বলার অপেক্ষা রাখে না বর্তমানে আমাদের যে, আদালত কেন্দ্রিক বিচারব্যবস্থা তা শুধুমাত্র হাতেগোনা কিছু সুবিধাভোগী শ্রেণির এবং আর্থিকভাবে সামর্থ্যবান জনগণের জন্য। এমনকি ৩০ লক্ষাধিক মামলায় ভারাক্রান্ত আদালত থেকে সেই হাতেগোনা মানুষও সময়মতো বিচার পাচ্ছেন না। এমন একটি অবস্থায় আমি মনে করি বিরোধ নিষ্পত্তিতে মেডিয়েশন বা মধ্যস্থতা পদ্ধতি সবচেয়ে শ্রেষ্ঠ ও উত্তম পদ্ধতি হিসেবে জনগণের আইনের সমান অধিকার প্রাপ্তিতে মুখ্য ভূমিকা রাখতে পারে।

এ সময় বিচারপতি মো: আশরাফুল কামাল আরো বলেন: মধ্যস্থতা বা মেডিয়েশন হোক মূল ধারার বিরোধ নিস্পত্তির মাধ্যম। আর প্রচলিত আদালত ব্যাবস্থা হোক বিকল্প বিরোধ নিস্পত্তির মাধ্যম।

এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মুহাম্মদ ইমান আলী বলেন: মেডিয়েশন বা মধ্যস্থতা প্রক্রিয়ায় কোন বিরোধ নিস্পত্তি হলে সেখানেই বিরোধের সমাপ্তি ঘটে। কিন্তু আদালত কেন্দ্রিক বিচার ব্যবস্থায় নিস্পত্তির ক্ষেত্রে আপিল বিষয়ক পর্যায় থাকে। যার ফলে বিরোধ নিস্পত্তিতে দীর্ঘসূত্রিতা তৈরি হয়। দেশে বর্তমানে ৩৫ লাখের বেশি মামলা বিচারাধীন। মামলার আধিকার এমন প্রেক্ষাপটে বলতেই হয়, ‘জাস্টিস ইস বাউন্ড টু ডিলেইড।’ তাই এক্ষেত্রে বলা যায় মেডিয়েশন বা মধ্যস্থতায় বিরোধ নিস্পত্তি হতে পারে এক অনন্য মাধ্যম।

আজকের অনুষ্ঠানের সভাপতি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী পঙ্কজ কুমার কুণ্ড। অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের বিচারপতি, আইনজীবীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Tags: আদালতবিচার ব্যবস্থাবিচারপতি
Previous Post

চার বই নিয়ে মেলায় পলাশ মাহবুব

Next Post

আবারও নেইমারকে ‘ক্ষমা’র কথা স্মরণ করিয়ে দিলো বার্সা!

Next Post
নেইমার জন্মদিনে চোটের কারণে উদ্বিগ্ন, ফুটবল মাঠে বিশ্রামে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও নেইমারকে ‘ক্ষমা’র কথা স্মরণ করিয়ে দিলো বার্সা!

অন্ধকারে মুখোশ পরা একজন নারীর ভয়ঙ্কর মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রহস্য আর মনস্তাত্বিক দ্বন্দ্বের আভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT