চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও নেইমারকে ‘ক্ষমা’র কথা স্মরণ করিয়ে দিলো বার্সা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:54 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2020
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার জন্মদিনে চোটের কারণে উদ্বিগ্ন, ফুটবল মাঠে বিশ্রামে. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুমের শুরুতে অনেক দৌড়ঝাঁপ করেও নেইমারকে ফেরাতে পারেনি বার্সেলোনা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বর্তমান ক্লাব পিএসজির একরোখা আচরণের কাছেই হার মানতে হয়েছিলো তাদের। তবে কানাঘুষোও ছিলো, সাবেক তারকাকে নাকি ফেরানোর সেরকম চেষ্টাই করেনি ক্লাবটি, যা পরে ক্ষোভের জন্ম দিয়েছে অধিনায়ক লিওনেল মেসির মনে। অধিনায়ককে শান্ত করার জন্য বার্সা এবার কথা দিয়েছে, যে করেই হোক ফেরানো হবে নেইমারকে। তবে এবারও থাকতে পারে কিছু শর্ত যা উঠে এসেছিলো মৌসুমের শুরুতেও!

বার্সায় আসতে হলে কী কী করতে হবে নেইমারকে সে বিষয়ে আরও একবার মনে করিয়ে দিয়েছেন ক্লাবটির সাবেক ভাইস চেয়ারম্যান জর্ডি মেস্ত্রে। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো নেইমারের ‘ক্ষমা চাওয়া’! সঙ্গে তুলে নিতে হবে সাবেক ক্লাবের বিপক্ষে ২৮ বছর বয়সী তারকার করা মামলাগুলোও!

‘সে যে ফিরতে চায় সেটা তাকে বোঝাতে হবে। বার্সার বিপক্ষে যে মামলা করেছে সেগুলোও তুলে নিতে হবে। ক্ষমা চাইতে হবে। সর্বোপরি ভদ্রলোকের জীবনযাপন করতে হবে।’

২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। ফুটবল বিশ্বে এটিই এখন পর্যন্ত দলবদলের রেকর্ড। প্যারিসে যাওয়ার আগে বার্সার আগে চুক্তি নবায়ন করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যার ফলে বড় একটা পরিমাণ সাইনিং বোনাস পাওয়ার কথা ছিলো তার। চুক্তির পরপরই পিএসজিতে চলে যাওয়ায় সে বোনাসটা দিতে অস্বীকৃতি জানায় বার্সা, আর সেজন্য মামলা ঠুকে দেন নেইমার। সেই মামলা এখনও চলছে।

তবে পিএসজিতে গিয়েই মোহ ভাঙে নেইমারের। একের পর এক অশান্তি, দ্বন্দ্ব আর চোট মিলিয়ে প্যারিস ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন এ ফরোয়ার্ড। ফিরতে চেয়েছিলেন বার্সাতেই। প্রয়োজনে ক্ষমা চাওয়া থেকে শুরু করে মামলা তুলে নেয়া, এমনকি নিজের পকেট থেকে ২০ মিলিয়ন ইউরো খরচ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষপর্যন্ত সবই হয়েছে ব্যর্থ!

এতকিছুর জন্য নেইমারকেই দোষ দিচ্ছেন মেস্ত্রে। তিনি নিজে হলে সাবেক এই তারকাকে কখনোই ফেরাতেন না বলেও দাবি তার, ‘আবেগের দিক থেকে চিন্তা করলে সে যেভাবে চলে গেছে আমি হলে এজন্য কখনোই তাকে ফেরাতাম না। তবে ক্লাবের জন্য হলে হয়তো করতাম।’

‘কেউ জানতো না সে ক্লাব ছাড়তে চাচ্ছে, কারণ সে কাউকেই এ বিষয়ে জানায়নি। এরপরই সে সেখানে গিয়ে কান্নাকাটি শুরু করলো আর আবার আমাদের এখানে ফিরতে চাইলো।’

Tags: নেইমার-বার্সেলোনালিড স্পোর্টস
Previous Post

আদালত কেন্দ্রিক বিচার ব্যবস্থা জটিল: বিচারপতি

Next Post

রহস্য আর মনস্তাত্বিক দ্বন্দ্বের আভাস

Next Post
অন্ধকারে মুখোশ পরা একজন নারীর ভয়ঙ্কর মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রহস্য আর মনস্তাত্বিক দ্বন্দ্বের আভাস

উদ্যোক্তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্ভাবনাময় উদ্যোক্তাদের ক্ষমতায়নে নতুনরা উৎসাহী হবে: পলক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT