চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা প্রভাবের ২০ দেশের তালিকায় ভারত ১৭তম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:09 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2020
in আন্তর্জাতিক
A A
ভারত ও করোনাভাইরাসের সংক্রমণ, ভারতের মানচিত্রের উপর ভারতের পতাকা ও কোভিড-১৯ ভাইরাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির এক সমীক্ষা বলছে, বিশ্বের যে ২০টি দেশে করোনাভাইরাস প্রভাব ফেলেছে, সেই তালিকায় আছে ভারত। সমীক্ষায় থাকা দেশগুলোর মধ্যে ১৭তম স্থানে রয়েছে ভারত।

এখন পর্যন্ত চীনে কমপক্ষে ৮১১ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। গৃহবন্দি কয়েক লাখ মানুষ। জার্মানির ওই সমীক্ষায় সংক্রমণ সূচকের একদম ওপরে আছে থাইল্যান্ড, জাপান এবং সাউথ কোরিয়া। যে দেশগুলোতে ইতিমধ্যে সংক্রামিতের সংখ্যা ২০ ছাড়িয়েছে।

জার্মানির হাম্বল্ট বিশ্ববিদ্যালয় এবং রবার্ট কোচ ইনস্টিটিউট করা সমীক্ষায় আকাশপথের প্রত্যক্ষ ও পরোক্ষ যোগাযোগের বিষয়টি পর্যালোচনা করেছে। ভারতের মোট ৪ হাজার বিমানবন্দরের সঙ্গে চীনের সরাসরি যোগাযোগ আছে, তাই ভারতে করোনার সংক্রমণ শঙ্কা শতকরা ০.২১৯ ভাগ।

সমীক্ষায় দাবি করা হয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের সংক্রমণের আশঙ্কা সবচেয়ে বেশি। সেই বিমানবন্দরের সংক্রমণ সূচক শতকরা ০.০৬৬ ভাগ। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের সংক্রমণ সূচক শতকরা ০.০৩৪ ভাগ। এর পরেই আছে কলকাতা বিমানবন্দরের নাম। পাশাপাশি বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ ও কোচি বিমানবন্দরেও আছে সংক্রমণ আশঙ্কা।

চীন থেকে একজনের গন্তব্যের নিরীখে ভারত ও অন্য শহরের প্রেক্ষিত কী, সেটাও মাপকাঠি হিসেবে ধরা হয়েছে ওই সমীক্ষায়। আকাশপথে যাতায়াতের পরিপ্রেক্ষিত বিচার করে পর্যালোচনা করা হয়েছে সংক্রমণের মাত্রা। ব্যস্ত বিমানবন্দর ও সংক্রামিত যাত্রীর পরিসংখ্যান রাখা হয়েছে বিবেচনা হিসেবে।

চীনা নাগরিক ও পর্যটকদের ভারতে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে

পাশাপাশি সতর্কতা অবলম্বনে ওই রাজ্য প্রায় ২ হাজার জনকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছে সরকার। জানুয়ারি মাসে এক সপ্তাহের মধ্যে এয়ার ইন্ডিয়ার দুটি বিমান প্রায় ৬০০ জন ভারতীয়কে চিন থেকে দেশে ফিরিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দিলি-হরিয়ানা সীমান্তের মানেসারে তৈরি করেছে বিশেষ পর্যবেক্ষণ শিবির। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যার নাম দিয়েছে কোয়ারান্টাইন ক্যাম্প। সেই পর্যবেক্ষণ শিবিরে সন্দেহভাজনদের দু’সপ্তাহের জন্য পৃথক ভাবে রাখা হয়েছে।

সংক্রমণ আটকাতে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক বৈধ ভিসা থাকলেও চীন থেকে ভারতে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। চীনা নাগরিক বা পর্যটক, সে দেশ থেকে ভারতে আসার ওপর চলছে সাময়িক নিষেধাজ্ঞা। ইতিমধ্যে কেরলের তিনজন করোনা আক্রান্তের প্রমাণ মিলেছে। ওই ৩ জনই পড়ুয়া এবং উহান শহরে থাকতেন।

Previous Post

‘কারচুপি-অনিয়ম’ কূটনীতিকদের জানালেন তাবিথ-ইশরাক

Next Post

মায়ের ঘ্রাণে নিজেকে নিরাপদ ভাবে শিশু

Next Post
মা ও শিশু প্রেমের স্পর্শে নিরাপদ অনুভব করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মায়ের ঘ্রাণে নিজেকে নিরাপদ ভাবে শিশু

নির্মাণাধীন বাসন্তী নিবাসের অভ্যন্তরীন দৃশ্য, শ্রমিকরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার মেয়েদের জন্য বিদ্যানন্দের ‘বাসন্তী নিবাস’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT