চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার মেয়েদের জন্য বিদ্যানন্দের ‘বাসন্তী নিবাস’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:26 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নির্মাণাধীন বাসন্তী নিবাসের অভ্যন্তরীন দৃশ্য, শ্রমিকরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিটি নির্বাচনী প্রচারের কাজে ব্যবহার হওয়া ব্যানার দিয়ে ছিন্নমূল শিশুদের খাতা, স্কুল ব্যাগ তৈরির পর এবার মেয়েদের জন্য হোটেল নির্মাণের কাজ শুরু করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।  সেই হোটেলের নাম রাখা হয়েছে ‘বাসন্তী নিবাস’।

রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক টাকার আহার পেজে এ তথ্য জানানো হয়।

ওই ফেসবুক পোস্টে বলা হয়, ‘মেয়েদের জন্য হোটেল!! হ্যাঁ, আবাসিক হোটেল। চাকরীর ইন্টার্ভিউ, ভর্তি পরীক্ষা কিংবা চিকিৎসার কারণে এক রাত, দুই রাত থাকার দরকার হয় অনেক নারীর।

কিন্তু ঘরের বাইরে মেয়েদের নিরাপদ আবাসন কই? ছেলেরা বোর্ডিং খুঁজে নিলেও মেয়েদের ভরসা শুধুমাত্র আত্মীয় কিংবা দামী হোটেল।

বিদ্যানন্দ তাই কাজ করে যাচ্ছে নারীদের জন্য আবাসিক হোটেল তৈরি করার। অবকাঠামো নির্মানের কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করছি এই মাসের মাঝে শুরু করতে পারবো হোটেলটি। আমাদের উদ্দেশ্য, সামাজিক সমস্যার সমাধানের পথ দেখানো। আশা করি শিল্পপতিরা এই উদ্যোগকে আরো বড় স্কেলে নিয়ে যাবেন।

আপনার পরিচিত কারো ঢাকাতে থাকার দরকার হলে বাসন্তী নিবাস পেজে যোগাযোগ করতে হবে।’

পোস্টের শেষে ব্র্যাকেটে ব্যবহার করে বলা হয়েছে অর্থ সংকটের জন্য আমরা কাজটি শেষ করতে পারছি না, তাই দাতাদের সদয় দৃষ্টি প্রার্থনা করছি।

বিষয়টি নিয়ে জানতে চাইলে টাকার আহারের স্বেচ্ছাসেবক ফারুক আহমেদ জানান, কনস্ট্রাকশন আপডেট, দ্বিতীয় ধাপের কাজ চলছে। আশা করি আগামী এক সপ্তাহের মধ্যেই ফাইনাল ইনস্টলেশনের কাজ শুরু করতে পারবো। পূর্ণাঙ্গ রূপ নিতে থাকবে বাসন্তী নিবাস। ১৮টি বাঙ্ক বেডের মাধ্যমে আবাসন ব্যবস্থা হবে ৩৬ জন নারীর।

তিনি বলেন, যেসব নারীরা হয়তো কোন চাকুরির জন্য বা কোন পরীক্ষার জন্য অল্প সময়ের জন্য ঢাকায় আসতে চান ; কিন্তু সেই আগ্রহ হারিয়ে ফেলেন ঢাকায় কোন নিরাপদ আবাসস্থান না থাকার কারণে তাদের জন্যই করা হয়েছে বাসন্তী নিবাস।

Tags: বিদ্যানন্দ ফাউন্ডেশন
Previous Post

মায়ের ঘ্রাণে নিজেকে নিরাপদ ভাবে শিশু

Next Post

পুঁজিবাজারে এতো পদক্ষেপের পরেও কেন আস্থাহীনতা?

Next Post
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লোগো, বাংলাদেশের শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পুঁজিবাজারে এতো পদক্ষেপের পরেও কেন আস্থাহীনতা?

চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীদের শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিসিআরসি সুপারকাপ বিতর্ক চ্যাম্পিয়নশীপের পুরস্কার প্রদান 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT