চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসন কমলেও কেজরিওয়ালের জয়ের আভাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:02 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
কেজরিওয়াল বিমানবন্দরে স্বাগত জানাচ্ছেন, বেশ কিছু মানুষ তার সঙ্গে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লি বিধানসভা নির্বাচনে জয় পেয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

শনিবার দিল্লির বিধান সভার ভোটগ্রহণ পর্ব শেষে খারতে বিভিন্ন টিভি চ্যানেলের বুথ-ফেরত সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে।

সমীক্ষায় দেখা যাচ্ছে, ভোটে বিজেপির চেয়ে বেশ এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।তবে গত বারের মতো এবারেও নাজুক পথে কংগ্রেস।

ভোটগ্রহণের পর সংবাদ মাধ্যম এনডিটিভির ‘পোল অফ পোলস’ এ দেখা যায়, ৭০ আসনে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি পেতে পারে ১৮টি আসন। কংগ্রেস একটি আসন। আর আম আদমি পার্টি পেতে পারে ৫১টি আসন।

টাইমস নাও এর পোল বলছে আম আদমি পাবে ৪৪টি আসন, ২৬টি আসন পেতে পারে বিজেপি।

নিউজএক্স এর পোলে ৫৩ থেকে ৫৭টি আসন পতে পারে আম আদমি, ১১ থেকে ১৭টি আসনে জিততে পারে বিজেপি।

রিপাবলিক টিভির পোল বলছে, আম আদমি পার্টি ৪৮ থেকে ৬১টি আসন পাবে, বিজেপি পাবে ৯ থেকে ২১টি আসন।

তবে এই ধরনের সমীক্ষা কখনওই শেষ কথা বলে না। অনেক সময়ে বাস্তব ফল সমীক্ষার সঙ্গে নাও মিলতে পারে।অবশ্য সাধারণ প্রবণতা হিসেবে এই ধরনের সমীক্ষা করা হয়ে থাকে। তারই ভিত্তিতে এ বারের ফলাফলের আগাম এ আভাস দেয়া হয়েছে।

সংখ্যাগরিষ্ঠতার জন্য দিল্লি বিধানসভায় প্রয়োজন ৩৬টি আসন।

যদি এক্সিট পোল সঠিক প্রমাণ হয়, তাহলে ২০১৫ এর পর, ১৬টি আসন হারাতে পারে অরবিন্দ কেজরিওয়ালের দল।

শেষ মুহুর্তের প্রচারে বিজেপি সুবিধা পেতে পারে। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শাহিনবাগে বিক্ষোভকারীরা দেশদ্রোহী এবং তাদের সমর্থন করছে বিশ্বাসঘাতকরা।

নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর, এই প্রথম ভোট দিল্লিতে, দুমাস আগে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ, সমালোচকদের অভিযোগ এটি ভারতের ধর্মনিরপেক্ষতাকে আঘাত করে এভং তা মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক।

২০১৫ বিধানসভা নির্বাচনে, মোট ভোটের ৫৪.৩ শতাংশ ভোট পেয়েছিল আম আদমি পার্টি, বিজেপি পায় ৩২ শতাংশ এবং ৯.৬ শতাংশ ভোট পায় কংগ্রেস।

Tags: আম আদমি পার্টিকেজরিওয়ালদিল্লি বিধানসভা নির্বাচন
Previous Post

৮ বছরের শিশুর কাছে হাজার হাজার ডলার

Next Post

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

Next Post
নোয়াখালী কম্পিউটার ট্রেনিং সেন্টার এর সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় কথাসাহিত্যিক মোশতাক আহমেদের চার বই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT