চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা কি আসলেই ১ রান থেকে বঞ্চিত!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:25 অপরাহ্ন 30, মার্চ 2016
in অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের মাত্র ১ রানে হেরে যাওয়ার চরম হতাশার সেই ম্যাচটি সম্প্রতি ছড়ানো বিভ্রান্তিমূলক তথ্যের বিপরীতে কড়া জবাব দিয়েছেন চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান। শুধুমাত্র ভারতবিরোধীতার জন্যই ওই অযৌক্তিক প্রচারণা করা হচ্ছে মর্মে তিনি সহজ গাণিতিক এবং ক্রিকেটীয় ব্যাখ্যায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ।      

টাইগার দলের স্কোরে ‘১ রান যোগ করা হয়নি’ এমন প্রচারণার বিষয়ে জাহিদ নেওয়াজ খান লিখেছেন, আমাদের ক্রিকেটের বারোটা বাজানোর জন্য কিছু ছাগল-পাগল ডটকম আর ভারতের নাম শুনলেই যাদের রক্তে নাচন শুরু হয় সেই অবুঝ মানুষগুলোই যথেষ্ট।

সকাল থেকে কিছু ছাগল ডটকমের বেহুদা বিশ্লেষণে কিছু মানুষ পাগল নাচ শুরু করেছে। তাদের উত্তেজনার কারণ: বাংলাদেশ-ভারত ম্যাচে নাকি বাংলাদেশের পক্ষে ১ রান যোগ করা হয়নি। ক্রিকেট না বুঝলেও শুধু ক্লাস ওয়ানের যোগ-বিয়োগ করতে জানলেই তাদের এমন উত্তেজনা হতো না।

এটুকু পড়েই যাদের মাথা গরম হয়ে যাচ্ছে তাদেরকে বলবো, কষ্ট করে যোগ-বিয়োগ করতে না চাইলে বা সেই ক্ষমতা না থাকলে মাথাটা ঠাণ্ডা করে অন্ততঃ নীচের যোগ-বিয়োগটা দেখুন।

প্রথমে চলুন দেখি বাংলাদেশের স্কোর: তামিম ৩৫+মিথুন ১+সাব্বির ২৬+সাকিব ২২+মাশরাফি ৬+মাহমুদউল্লাহ ১৮+সৌম্য ২১+মুশফিক ১১+ অতিরিক্ত ৫ (লেগ বাই ৪+ওয়াইড ১)= ১৪৫। এখানে অতিরিক্ত (৪+১) রানটা একটু মনে রাখুন।

এখন দেখি ভারতীয় স্কোর: রোহিত শর্মা ১৮+ধাওয়ান ২৩+কোহলি ২৪+রায়না ৩০+পান্ডে ১৫+ধোনি ১৩+যুবরাজ ৩+জাদেজা ১২+অশ্বিন ৫+অতিরিক্ত ৩ (লেগ বাই ২+ওয়াইড ১)= ১৪৬।

কোথাও কোনো সমস্যা আছে? না নেই। তবে, এখানেও অতিরিক্ত (২+১) রানটা মনে রাখুন।

কিন্তু পানি ঘোলা করা যাদের স্বভাব তারা অন্য একটা হিসাব দেখাচ্ছেন। সেখানে তারা বোলারদের দেওয়া রানের সঙ্গে অতিরিক্ত রান যোগ করে দেখাচ্ছেন, বাংলাদেশও ১৪৬ করেছিলো। তাদের দাবি, সাব্বিরকে যে ওয়াইড বলে রায়না আউট করেছিলেন সেটা নাকি যোগ করা হয়নি।

আসলেই কি তাই!

প্রথমে চলুন দেখি ভারতীয় বোলাররা কতো রান দিয়েছেন: নেহরা ২৯+বুমরাহ ৩২+অশ্বিন ২০+ জাদেজা ২২+পান্ডে ২৯+রায়না ৯= ১৪১। এর সঙ্গে অতিরিক্ত ৫ রান তারা যোগ করেছেন। ১৪১ এর সঙ্গে ৫ যোগ করলে ১৪৬-ই হয়।

কিন্তু আসলেই কী এ হিসাবটা ঠিক? যদি ঠিক হয় তাহলে চলুন দেখি বোলারদের দেওয়া রানের হিসাবে ভারতের স্কোর কতো ছিলো।

বাংলাদেশী বোলাররা রান দিয়েছেন: মাশরাফি ২২+শুভাগত ২৪+আল-আমিন ৩৭+মুস্তাফিজ ৩৪+সাকিব ২৩+মাহমুদউল্লাহ ৪= ১৪৪। এখন এর সঙ্গে যদি বাংলাদেশের হিসাবমতো অতিরিক্ত রান যোগ করা হয় তাহলে ভারতের স্কোর হয় ১৪৪+৩= ১৪৭।

এর মানে কী! এটাতো কেউ বলবেন না যে ভারত সেদিন ১৪৭ রান করেছিলো। ভারত ১৪৬ রানই করেছিলো, যেমন বাংলাদেশ ১৪৫। তাহলে শুভঙ্করের ফাঁকির এই ১ রান কোত্থেকে আসছে?

এটা আসলে সেই সাধারণ ক্রিকেট জ্ঞানের হিসাব। একজন বোলারের বলে ব্যাটসম্যান যে রান করেন তার সঙ্গে বোলারের দেওয়া ওয়াইড-নো বলও বোলারের দেওয়া রানের হিসাবে যোগ দেয়। তাই বোলারদের দেওয়া রান যোগ করে টোটাল স্কোর বুঝতে হলে ওই রানগুলোর সমষ্টির সঙ্গে অতিরিক্ত খাত থেকে আসা শুধু বাই এবং লেগ-বাই যোগ হবে, ওয়াইড-নো বলের রান এখানে যোগ হবে না কারণ এ রানটা অলরেডি বোলারের দেওয়া রানের সঙ্গে যোগ হয়ে গেছে।

সেদিনের ম্যাচে তাই বাংলাদেশের রান ১৪৫ (ওয়াইডসহ বোলারদের দেওয়া ১৪১+লেগবাই ৪), ভারতের ১৪৬ (ওয়াইডসহ বোলারদের দেওয়া ১৪৪+লেগবাই ২)। কোনোভাবেই ভারতের রান যেমন ১৪৭ না, তেমনি বাংলাদেশের রানও ১৪৬ না। ১ রানের যে সমস্যা সেটা ওয়াইড, যেটা বোলারের দেওয়া রানে যোগ হয়েছে, অতিরিক্ত খাত থেকে আরো একবার যোগ করা যাবে না।

কিছু মানুষ না বুঝেই বিষয়টা নিয়ে লাফাচ্ছে। আর কিছু জ্ঞানপাপী জেনেই এই হুক্কা-হুয়াতে যোগ দিচ্ছে কারণ ভারতবিরোধিতা। তবে, তাদের ভারতবিরোধিতা বাংলাদেশপ্রেম থেকে নয়, তাদের ভারতবিরোধিতা দিলে পাকিস্তান প্রেমের জন্য।

আর যে ছাগল-পাগল ডটকম এরকম ভুল ব্যাখ্যা দিয়ে গুজব ছড়াচ্ছে তারা যেমন সাংবাদিকতার ধারেকাছে নেই তেমনি সাংবাদিকতার নূন্যতম নীতি-নৈতিকতার মধ্যেও নেই। এরা ক্রিকেটও জানে না, অংকও না। কেউ কেউ আবার অতিশয় ধূর্ত। এরা গুজব ছড়াচ্ছে ইয়ান চ্যাপেলের বরাতে। তারা এমনও বলছে, চ্যাপেল ইএসপিএন-ক্রিকইনফোকে এমন কথা বলেছেন। কিন্তু, ইএসপিএন-ক্রিকইনফোর কোথাও এমন কিছু পাবেন না, কারণ চ্যাপেলতো দূরের কথা, গলির ক্রিকেটারও এমন হিসাব দেবেন না।

Tags: জাহিদ নেওয়াজ খানটি-টোয়েন্টি বিশ্বকাপ
Previous Post

শতবর্ষী গাছ কেটে ঢাবির জমিতে ২২ তলা পুলিশ ভবন

Next Post

ইংল্যান্ড-নিউজিল্যান্ড সেমিফাইনাল সরাসরি

Next Post

ইংল্যান্ড-নিউজিল্যান্ড সেমিফাইনাল সরাসরি

ভুত হলেন পাঁচ বছরের আর্শিয়া (ভিডিও)

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT