চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতবর্ষী গাছ কেটে ঢাবির জমিতে ২২ তলা পুলিশ ভবন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 30, মার্চ 2016
in অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শতবর্ষী গাছ কেটে বিশ্ববিদ্যালয়ের জমিতে অবৈধভাবে গড়ে উঠছে ২২ তলা পুলিশ ভবন। এ বিশাল ভবনের বৈধতা ও শতবর্ষী গাছ কাটা বিষয়ে কিছু প্রশ্ন সহকারে একটি স্ট্যাটাস নিজের ফেসবুকে পোষ্ট করেছেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক।

তিনি লিখেছেন:

শহীদুল্লাহ হল এক্সটেনশনের পেছন দিকের বঙ্গবাজারগামী রাস্তাটা ধরে এগুলে একে একে পড়বে এশিয়াটিক সোসাইটি, একুশে হল, আনোয়ার পাশা ভবন ও শহীদ আবুল খায়ের ভবন, বাবুপুরা পুলিশ ফাঁড়ি, এফএইচ হলের এক্সটেনশন।

রাস্তার বামের পুরো এলাকাটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কেবল এশিয়াটিক সোসাইটি ও পুলিশ ফাঁড়িটা অ-বিশ্ববিদ্যালয়ী। সন্দেহ নেই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই বিভিন্ন সময়ে এই দুই প্রতিষ্ঠানকে জমি দিয়েছে ব্যবহারের জন্য। কবে কীভাবে কোন শর্তে ব্যবহার করতে দিয়েছে, তা অবশ্য অনুসন্ধান সাপেক্ষ।

বাবুপুরা পুলিশ ফাঁড়িতে ছিলো বিশাল সব রেইন ট্রি। পুলিশ ফাঁড়ির পেছনের ১২ তলা অপেক্ষাকৃত নতুন আবুল খায়ের ভবনের প্রায় ৬/৭ তলা পর্যন্ত এই রেইন ট্রি গুলো ছায়া দিত। এফএইচ হলের এক্সটেনশনের শিক্ষার্থীরাও এই ছায়াতলে বসবাস করতো।

উচ্চতা দেখেই অনুভব হতো, যেন শতবর্ষী বৃক্ষ। সেইসব বৃক্ষের মধ্যে তিনটিকে গতকাল কেটে ফেলা হয়েছে। হঠাৎ ছায়া হারিয়ে আবুল খায়ের ভবনের শিক্ষকেরা খোঁজ নিতে গেলেন ফাঁড়িতে। জানা গেল, এখানে নাকি ২২ তলা পুলিশ ভবন হবে, এজন্য এই বৃক্ষ কর্তন। প্রশ্ন হলো, এত পুরনো গাছ কার অনুমতিক্রমে কাটা হলো (আইনে আছে শতবর্ষী গাছ কাটতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে)?

বিশ্ববিদ্যালয়ের জমিতে বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া কীভাবে এত বড় ভবন নির্মাণের অনুমতি দেয়া হলো? শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে নীলক্ষেত আর বাবুপুরা পুলিশ ফাঁড়ির আদৌ কোনো প্রয়োজন আছে কি (নীলক্ষেত ফাঁড়ির পাশেই নিউমার্কেট থানা স্থানান্তরিত হয়েছে কয়েক বছর হলো)? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে কী পদক্ষেপ নিতে যাচ্ছে?

Previous Post

নির্বাচন কমিশনের ৩ ঘন্টার শুনানিতে পুলিশের ৫ কর্মকর্তা

Next Post

আমরা কি আসলেই ১ রান থেকে বঞ্চিত!

Next Post

আমরা কি আসলেই ১ রান থেকে বঞ্চিত!

ইংল্যান্ড-নিউজিল্যান্ড সেমিফাইনাল সরাসরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT